You are viewing a single comment's thread from:

RE: চিংড়ির সাথে কচু শাকের সিম্পিল ঘন্ট রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

কচু শাক আমার খুবই প্রিয়। আমি যখন গ্রামের বাসায় যাই তখন মাঝে মাঝেই কচু শাক খাওয়া হয়। আমার গ্রামের বাসার বাগান গুলোর চারপাশে কচু গাছ দেখতে পাওয়া যায়। যেগুলো রান্না করে খেতে দারুন লাগে। তবে যখন শহরে থাকি তখন এই খাবারটি মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তাই মাঝে মাঝে বাজার থেকে কিনে আনা হয়। ছোট ছোট বাচ্চাগুলো অনেক সময় এই কচু শাকগুলো বিক্রি করে। যাই হোক দাদা চিংড়ি মাছের সাথে কচু শাকের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। কচু শাক ও চিংড়ি মাছের মজার একটি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। লোভনীয় এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38