তবে একটা বিষয় আমি একজনের কাছে শুনেছিলাম যে ঝিঙের ফুল দিয়ে নাকি বড়া বানানো যায়, আমি নতুন শুনলাম কিছুদিন আগে, আপনারা কেউ খেয়ে থাকলে জানাবেন কেমন লাগে।
মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া খেয়েছি অনেক তবে ঝিঙের ফুল দিয়ে বড়া তৈরি করে কখনো খাওয়া হয়নি। আজকে প্রথম শুনলাম দাদা। আপনার কথা শুনে ঝিঙে পোস্ত খেতে ইচ্ছে করছে। কোনদিন এই আইডিয়া মাথায় আসেনি। ঝিঙে, আলু ও চিংড়ি মাছের সমন্বয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন দাদা। আমার কাছে দারুণ লেগেছে। আর যেই সিজনে যে সবজি বেশি পাওয়া যায় সেই সিজনে সেই সবজি খেতে বেশি ভালো লাগে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দাদা আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️