You are viewing a single comment's thread from:

RE: অনুগল্প "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন"

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার লেখা অনুগল্পটি পড়ে কখন যে দু চোখের পাতায় জল চলে এসেছে বুঝতেই পারিনি। আসলে আমাদের বাস্তবতার কাছে আমাদের ভালোবাসা গুলো অনেক সময় অপূর্ণই থেকে যায়। আমরা জীবনে হয়তো তাকে অনেক ভালোবাসি তাকে পাওয়া হয় না। আর আমাদের জীবনের সাথে অন্য কেউ নিজের জীবন জড়িয়ে ফেলে। ভালোবাসার সেই প্রিয় মানুষটিকে না পাওয়ার যন্ত্রনা তখন আমাদের কুরে কুরে খায়। হয়তো অনেক ক্ষেত্রে আমরা আমাদের জীবন সঙ্গীকে পেয়ে খুশি নই। কিন্তু প্রিয় মানুষটির সাথে এক মুহূর্ত কথা বলার জন্য মন ব্যাকুল হয়ে যায়। এ শুধু ভালোবাসার ব্যাকুলতা। এই অনু গল্পটি আমার কাছে খুবই ভালো লেগেছে দাদা। দারুন এই অনুগল্প লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62154.06
ETH 1736.43
USDT 1.00
SBD 0.38