You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলার স্মৃতি "বনভোজন"

in আমার বাংলা ব্লগ4 years ago

নিকষ কালো শীতের রাতে জঙ্গলে বসে হ্যাজাকের আলোয় কলা পাতায় ধোঁয়া ওঠা গরম ভাত, লাল শাক দিয়ে চিংড়ি ভাজা, ডিমের ডালনা, বেগুন ভাজা, পাকা রুইয়ের কালিয়া, হাঁসের মাংস আর শেষ পাতে টমেটোর চাটনি ।

লোভনীয় সব খাবারের নাম শুনেই জিভে জল চলে এসেছে দাদা। আমিও যেহেতু গ্রামে বড় হয়েছি এবং আমারও যৌথ পরিবার ছিল তাই আমরা চাচাতো ভাইবোনরা মিলে মাঝে মাঝেই বনভোজন করতাম। সাথে আশেপাশের কিছু ছেলে-মেয়েও আমাদের সাথে থাকতো। তবে আমাদের বনভোজনের ধরন ছিল একটু আলাদা। সবার বাসা থেকে চাল সংগ্রহ করা হতো এবং একটি করে ডিম সংগ্রহ করা হতো। এরপর যার যার বাসা থেকে তেল, লবণ, মরিচ ও অন্যান্য যেসব কিছু লাগতো সবকিছুই একটু একটু করে আনা হতো। এভাবে চলতো মজার খাওয়া দাওয়া। আজকে আপনার বনভোজনের গল্প পড়ে অনেক ভালো লাগলো দাদা। শুভকামনা রইলো আপনার জন্য। সেই সাথে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59533.42
ETH 1558.35
USDT 1.00
SBD 0.42