You are viewing a single comment's thread from:

RE: ওলের ডাঁটা দিয়ে বড়ো কাঁকড়ার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

যেহেতু ওলের ডাঁটার সাথে ছিল বড়ো কাঁকড়া তাই খেতেও বেশ জাম্পেশ হয়েছিল।

আজকে আপনি কাঁকড়ার রেসিপি শেয়ার করেছেন আর আমি রঙিন কাগজ দিয়ে কাঁকড়া তৈরি করেছি। আপনার সাথে আমার অনেকটা মনের মিল আছে দাদা। তবে যাই হোক বরাবরের মতই আজকেও আপনি অনেক মজার ও লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। ওলের ডাঁটা খেতে আমি অনেক পছন্দ করি। মাছ দিয়ে বা শুটকি মাছ দিয়ে ওলের ডাঁটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তবে কাঁকড়া কোনদিন খাওয়া হয়নি। জানিনা কাঁকড়া দিয়ে ওলের ডাঁটা রান্না করলে খেতে কেমন লাগবে। আমার মনে হচ্ছে খেতে দারুন লাগবে। এছাড়া আপনি যেহেতু আপনার এই রেসিপি তৈরিতে কালোজিরার ব্যবহার করেছেন তাই মনে হচ্ছে এই রেসিপির মাঝে আলাদা রকমের ফ্লেভার এসেছে। অনেক লোভনীয় একটি রেসিপি তৈরীর পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36