You are viewing a single comment's thread from:
RE: আবেগের কবিতা || বিদ্রোহী সত্তা || Original Poetry by @hafizullah
কবিতা লেখার পূর্বে একটা বিষয়বস্তু চিন্তা করতে হয়, তার শুরু হতে শেষটা ভাবতে হয়, তারপর শব্দ চয়ন এবং অর্থের মিল রেখে ছন্দময় করতে হয়। এটা সত্যি অনেক কষ্টের একটা বিষয়, তবে এটাও সত্য যে আমি বেশ উপভোগ করছি কবিতা লেখার বিষয়টি।
কবিতা লেখার জন্য যে ভাবনা প্রয়োজন তা সবার মাঝেই তৈরি হয় না। শুধুমাত্র সৃষ্টিশীল মানুষ নিজের ভাবনা থেকেই কবিতার লাইনগুলো তৈরি করতে পারে। আর এখানে শব্দ চয়ন এবং অর্থের মিল রেখে ছন্দ খোঁজা সত্যিই অনেক কঠিন কাজ। তবে যাই হোক আপনি আপনার ভাবনা থেকে অনেক সুন্দর ভাবে কবিতাগুলো লিখে আমাদের মাঝে উপস্থাপন করেন। যেগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগে। তেমনি আজকেও আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার মাধ্যমে অনেক সুন্দর ভাবে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️
জ্বী ভাই আপনার ভাবনার সাথেও সহমত পোষণ করছি, কিন্তু ইদানিং অনেকেই কবিতার নামে কমিউনিটিতে অন্য কিছু চালানোর চেস্টা করছেন, যা সত্যি দুঃখজনক।