You are viewing a single comment's thread from:

RE: খরসুলা মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

খরসুলা মাছের নাম এর আগে আমি কখনও শুনিনি দাদা। এই মাছ আমার অঞ্চলে পাওয়া যায় না। তবে এই মাছের স্বাদের কথা শুনে বোঝাই যাচ্ছে খেতে অনেক সুস্বাদু। বর্তমান সময়ে নদীর মাছ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ নদীর মাছ গুলো অনেক বেশি সুস্বাদু হয়। এছাড়াও এমন কিছু মাছ আছে যেগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। আমার এখনও মনে পড়ে ছোটবেলায় যখন আমাদের গ্রামের নদী থেকে মাছ ধরা হতো তখন বিভিন্ন রকমের মাছ পাওয়া যেত। কিন্তু সময়ের সাথে সাথে সেই মাছগুলো হারিয়ে গেছে। তবে যাই হোক আলু, বেগুন দিয়ে খরসুলা মাছের অনেক মজার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39