টাকা কি আসলেই সুখ কিনতে পারে? টাকা দিয়ে কি সবকিছু করা সম্ভব?
টাকা দিয়ে সুখ কেনা যায় কিনা জানিনা তবে মাঝে মাঝে হয়তো সুখ কেনার চেষ্টা করা হয়। কিন্তু মন থেকে যে হ্যাপিনেস তৈরি হয় সেটা হয়তো খুব একটা দেখা যায়না তখন। কোন এক সময়ের অল্প দামের মোবাইল ফোন ব্যবহার করার মধ্যে যে আনন্দ ছিল পরবর্তী সময়ে লক্ষ টাকার বাইক কেনার মধ্যেও সেই আনন্দ আমরা খুঁজতে চাই। হয়তো সেই আনন্দ কিছুটা হলেও আছে। কিন্তু সেই মোবাইল কেনার আনন্দের মতো নয়। আসলে অর্থ ও হ্যাপিনেসের গোলকধাঁধা যদি আমরা মেলাতে যাই তখন অনেক দিক চিন্তা করতে হয়। একদিকে যেমন অর্থ দিয়ে হ্যাপিনেস কেনা যায় না অন্যদিকে অর্থ ছাড়া জীবন চলেনা। হ্যাপিনেস ও অর্থ দুটোই একে অন্যের পরিপূরক। অর্থ দিয়ে হয়তো ক্ষণিকের হ্যাপিনেস কেনা যায়। কিন্তু অন্তর থেকে হ্যাপিনেস তৈরি করা যায় না। আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতি তুলে ধরেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
আপনার সাথে আমি একমত।