You are viewing a single comment's thread from:

RE: আলু, বেগুন দিয়ে রুই মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার বেগুনে যদিও একটু এলার্জি আছে কিন্তু তারপরও আমি এই বেগুন না খেয়ে থাকতে পারিনা, প্রায় খাওয়া চলে এটি যেকোনোভাবে। বেগুন আমার কাছে খুবই প্রিয় একটি তরকারি, খুব ভালোবাসি খেতে।

দাদা আমিও আপনার মতই একজন বেগুন প্রেমী মানুষ। বেগুন খেতে আমার খুবই ভালো লাগে। আসলে মাছ দিয়ে বেগুন রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি বেগুন খেতে এতটাই পছন্দ করি যে মাঝে মাঝে মুরগির মাংস দিয়ে বেগুন রান্না করে খেয়ে ফেলি। তবে যাই হোক দাদা আজকে আপনি কিন্তু খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধনশিল্পের নিপুণতা বরাবরই আমাকে মুগ্ধ করে। আজকেও আপনি আপনার খুবই প্রিয় সবজি বেগুন দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন। যদিও বেগুন আমারও খুবই প্রিয় সবজি। রুই মাছ দিয়ে বেগুন আলুর যে মজার একটি রেসিপি আপনি আজকে উপস্থাপন করেছেন দেখে লোভ লেগে গেলো। অনেক মজাদার ও লোভনীয় রুই মাছের এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো 💓💓💓💓💓💓💓💓

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39