You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জিপার্স ক্রিপার্স ( Jeepers Creepers )

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার এই ইংলিশ মুভি জিপার্স ক্রিপার্স রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ওই পৈশাচিক লোকটি তার শিকার ধরে ধরে খেত এবং মেরে ফেলত এটা জেনে খুবই দুঃখ পেলাম। আসলে প্রথমে যখন আপনার লেখাগুলো পড়া শুরু করেছিলাম তখন গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠছিল। খুবই ভয়ঙ্কর এই মুভি। জাস্টিনকে অবশেষে আর বাঁচানো গেল না। সেই পিশাচ জাস্টিনকে মেরে ফেলল। আসলে নিরপরাধ জাস্টিনকে এই ভয়ঙ্কর পিশাচ মেরে ফেলল জেনে অনেক কষ্ট পেলাম দাদা। এই মুভি এর আগে আমি কখনও দেখিনি। আসলে ইংলিশ মুভি গুলো খুব একটা দেখা হয় না। তবে এই মুভির কাহিনী গল্প একটু ভিন্ন ধরনের। দাদা আপনি এতো সুন্দর করে এই মুভি রিভিউ সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আশা করছি এই মুভির আরো যে পার্ট আছে সেই পার্টও আমাদের মাঝে উপস্থাপন করবেন। দাদা আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💖💖💖💖💖💖

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39