You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: পসেইডন রেক্স ( Poseidon Rex )

in আমার বাংলা ব্লগ4 years ago

এই মুভিটিতে এডভেঞ্চার এবং কমেডি আছে। আর মুভির কাহিনীতে একটু কমেডি না থাকলে আবার বেশ জমে না।

অ্যাডভেঞ্চার মুভি দেখতে আমার খুবই ভালো লাগে দাদা। আজকে আপনি যে মুভি রিভিউটি শেয়ার করেছেন সেই মুভিটি পুরোপুরিভাবে অ্যাডভেঞ্চারে ভরা। একটি ভয়ানক ডাইনোসর জাতীয় প্রাণীকে কেন্দ্র করে এই মুভিটি তৈরি করা হয়েছে।"পসেইডন রেক্স" প্রাণীটির নাম অনুসারে এই মুভির নামকরণ করা হয়েছে। আসলে এই ভয়ানক ডাইনোসর জাতীয় এই প্রাণীটি সবার জন্য অনেক বিপদজনক ছিল। কিছু লোক সোনার খনির সন্ধানে যখন সমুদ্রের তলদেশে পৌঁছানোর চেষ্টা করেছিল তখন ডাইনোসরের আক্রমণে তারা অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। আসলে যখন এই ডাইনোসর সেই মানুষগুলোকে তাড়া করেছিল তখন তারা নিজের জীবনের ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। যখন কয়জন মানুষ সোনা খোঁজার উদ্দেশ্যে এই প্রাণীর বাসা ধ্বংস করে দিয়েছিল তখন সেই ভয়ঙ্কর প্রাণীটি অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তাদেরকে তারা করেছিল। আসলে এই প্রাণীগুলো এতটাই ভয়ানক যে নিমিষেই যেকোনো কিছু ধ্বংস করে দিতে পারে। তাদের এতটাই শক্তি যে তাদের শক্তির কাছে কয়েকজন মানুষ কিছুই নয়। এছাড়াও এই প্রাণীগুলোকে ধ্বংস করা খুবই সহজ ছিল না। অনেক শক্তিশালী মিসাইল এই প্রাণীকে ধ্বংস করতে পারত। এই ভয়ানক প্রাণী মানুষের ক্ষতি করার জন্য তাদের পিছু নিয়েছিল। ডাইনোসর জাতীয় এই প্রাণীগুলো অনেক বেশি শক্তিশালী। পৃথিবীর মানুষগুলো তাকে দেখলেই ভয়ে দৌড়ে পালাতে চায়। দৌড়ে পালানোর কারণ হলো এখানে জীবন হারানোর ভয় রয়েছে। আসলে এই প্রাণীটি এতটা ভয়ঙ্কর যে সকলে মিলে হাজার চেষ্টা করার পরও বারবার ব্যর্থ হচ্ছিল এই প্রাণীটিকে মেরে ফেলার জন্য। এই মুভিটি যখন আমি পড়ছিলাম তখন বারবার মনের মাঝে আগ্রহ কাজ করছিল এরপর কি হবে। অবশেষে যখন শেষের অংশে চলে আসলাম তখন বুঝতে পারলাম অবশেষে এই ভয়ঙ্কর প্রাণীকে মেরে ফেলা সম্ভব হয়েছে। তবে যাই হোক দাদা আপনি এত সুন্দর ভাবে এই মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে এই মুভিটি এর আগে কখনো দেখা হয়নি। তবে আজকে যখন আমি আপনার মুভি রিভিউ পড়ছিলাম তখন বারবার চোখের সামনে এই দৃশ্যগুলো ভেসে উঠছিল। আমার মনে হচ্ছিল যেন আমি সেই মুভিটি দেখছি। আর আপনি আপনার দক্ষতায় এত সুন্দর ভাবে মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণভাবে মুভি রিভিউ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💖💖💖💖💖💖

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38