You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জজ সাহেব

in আমার বাংলা ব্লগ4 years ago

রঞ্জিত মল্লিকের মুভি মানে হিট মুভি, সাথে বেশ মজার মজার রসিকতাও তার মুভিতে দেখা যায়।

শ্রদ্ধেয় স্যার রঞ্জিত মল্লিকের অভিনীত মুভি মানেই হচ্ছে অনেক সুপার হিট মুভি। স্যার রঞ্জিত মল্লিক সবসময় অনেক ভালো চরিত্রে অভিনয় করেন। শ্রদ্ধেয় স্যার রঞ্জিত মল্লিকের মুভিগুলো দেখে আমরা বড় হয়েছি। আসলে রঞ্জিত মল্লিক স্যারের অভিনয়ের দক্ষতা দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। তিনি এতটা দক্ষতার সাথে তাঁর অভিনয় করেন যে দেখলে মনে হয় যেন বাস্তবিকভাবেই সেই কাহিনীগুলো ঘটে চলেছে। আসলে অভিনয়শিল্পীদের দক্ষতার মাঝেই মুভিগুলো জনপ্রিয়তা অর্জন করে। আর যখনই আমি রঞ্জিত মল্লিক স্যারের নাম শুনি তখন সেই মুভি দেখার প্রতি আগ্রহ বেড়ে যায়। তেমনি আজকে আপনি "জজ সাহেব" নামক যে বাংলা মুভির রিভিউ পোস্ট করেছেন সেই মুভি রিভিউ পোস্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে দাদা। আসলে এমন কিছু মুভি রয়েছে যেগুলো কাহিনীনির্ভর হয়। মুভির কাহিনীগুলো যদি সুন্দর হয় তাহলে মুভি দেখার প্রতি আগ্রহ তৈরি হয়। আসলে আগেকার সময়কার যে মুভিগুলো ছিল বিশেষ করে পুরনো দিনের মুভিগুলোর মাঝে অনেক বেশি সামাজিক কাহিনীগুলো লুকিয়ে রয়েছে। তেমনি আজকে আপনি যে মুভি রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন সেই মুভি রিভিউ পড়ে এই মুভিটি সম্পর্কে অনেক সুন্দর ধারণা পেয়েছি। সবকিছু মিলিয়ে মুভি রিভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে। শ্রদ্ধেয় স্যার প্রসেনজিৎ চ্যাটার্জি ও শতাব্দী রায় ম্যাম এই জুটি সবার কাছে জনপ্রিয়। এই জুটি সবার মনে জায়গা করে নিয়েছে। আসলে তাদের অভিনয়ের দক্ষতার কারণে জনপ্রিয় এই জুটি সবার মনে ভালোবাসা সৃষ্টি করেছে। শ্রদ্ধেয় স্যার প্রসেনজিৎ চ্যাটার্জি তার অভিনয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে নিখুঁতভাবে অভিনয় করেন। এই মুভিতে শ্রদ্ধেয় স্যার প্রসেনজিৎকে একটি পাগলের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আসলে মূলত তিনি পাগল ছিলেন না। কিছু অর্থলোভী মানুষ তাকে পাগল সাজিয়ে পাগলা গারদে বন্দি করে রেখেছিলেন। শুধুমাত্র অর্থের লোভে তার নিকটাত্মীয়রাই তাকে নির্যাতন করেছে। আসলে এই পৃথিবীতে অর্থই অনেক বেশি ভয়ানক। মাঝে মাঝে অর্থের লোভের কারণে নিজের সর্বোচ্চ হারাতে হয়। সেই সাথে নিজের মূল্যবান জীবন পর্যন্তও হারাতে হয়। এই মুভির নায়িকা শতাব্দী ম্যাডাম ধীরে ধীরে প্রসেনজিৎ সারের ব্যবহার, কথাবার্তা ও মিষ্টি গানে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলেছেন। তিনি হয়তো তাকে প্রথমে ভুল বুঝে ছিলেন। এরপর যখন তাঁর আচার-ব্যবহার ও চালচলনে মুগ্ধ হয়েছেন তখন তিনি তাকে ভালোবেসে ফেলেছেন। আসলে ভালোবাসা গুলো এভাবেই হয়তো তৈরি হয়। কাছাকাছি গেলে যেমন নিজেদের মধ্যে দূরত্ব কমে আসে তেমনি সেই দূরত্ব আরো বেশি কমে আসে যখন নিজেদের মধ্যে একটি মধুর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তেমনি এই "জজ সাহেব" মুভিতে অনেক সুন্দর একটি কাহিনীর পাশাপাশি অনেক মিষ্টি প্রেমের একটি গল্প লুকিয়ে আছে। অনেক সুন্দর ভাবে আপনি মুভি রিভিউ সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে দারুন একটি মুভি রিভিউ করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63463.48
ETH 1879.27
USDT 1.00
SBD 0.37