You are viewing a single comment's thread from:

RE: বিকালে একটু ইকো পার্কে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 years ago

অনেকদিন বাদে পরিবারের সবাই মিলে আনন্দ করতে করতে চলে গিয়েছিলাম পার্কে খোলা পরিবেশে কিছু মুহূর্ত কাটাতে।

দাদা আপনি পরিবারের সকলের সাথে আনন্দ করতে ইকো পার্কে ঘুরতে গিয়েছিলেন এটা জেনে অনেক ভালো লেগেছে আমার। পরিবারের সাথে সময় কাটাতে সবারই অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় কোন সুন্দর পরিবেশ ও দর্শনীয় স্থান তাহলে সময়টা আরো ভালো কাটে। ইকো পার্ক খুবই দর্শনীয় স্থান। কলকাতার সবচেয়ে বড় পার্ক হচ্ছে এই ইকো পার্ক। তাই এখানে সারাক্ষণ হাজার হাজার লোকের সমাগম লেগেই থাকে। এছাড়াও আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বোঝা যাচ্ছে এই পার্কের ভেতরে অনেক সাজানো-গোছানো। সাজানো-গোছানো ও সুন্দর পরিবেশে পরিবারের সকলের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আমরা আমাদের অবসর সময়গুলোতে বিশেষ করে অবসরে বিকেল বেলায় যদি পরিবারের প্রিয় মানুষগুলোকে নিয়ে এরকম সুন্দর জায়গায় ঘুরতে যাই তাহলে সময়টা আরো বেশি সুন্দর হয়। ইকো পার্কের ভেতরের খোলা মাঠ, লেকের পাড় সবকিছুই যেন অপরূপ সৌন্দর্যে ভরা। ভিতরের পরিবেশ এতটাই সুন্দর যে ফটোগ্রাফিগুলো দেখে চোখ জুড়িয়ে গেল দাদা। এছাড়া আপনি একজন দক্ষ ফটোগ্রাফার এতে কোন সন্দেহ নেই। আপনি পার্কের ভেতরের অপরূপ সৌন্দর্য সুন্দরভাবে আপনার ফটোগ্রাফিতে ফুটিয়ে তুলেছেন। আপনি আপনার ভাইজিকে নিয়ে সাইকেলিং করেছেন এটা জেনে অনেক ভালো লাগলো আমার। মাঝে মাঝে সাইকেলিং করা শরীরের জন্য অনেক উপকারী। আর ক্রিকেট খেলার কথা আর কি বলবো দাদা ক্রিকেট খেলা দেখলেই মন চায় ক্রিকেট খেলতে। তবে এখন আর ক্রিকেট খেলার সময় হয়না। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলোর পরিবর্তন হয়েছে। তবে মাঝে মাঝে যদি আমরা ক্রিকেট খেলি তাহলে আমাদের শরীর ভালো থাকবে এবং মন ভালো থাকবে। দাদা আপনি আপনার পরিবারের সকলের সাথে এবং আপনার প্রিয় মানুষগুলোর সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন এ জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ আপনার কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন বলেই ইকো পার্কের অপরূপ সৌন্দর্য সম্পর্কে জানতে পেরেছি এবং ফটোগ্রাফিরগুলো দেখার সুযোগ পেয়েছি। এভাবেই কোন এক অবসর সময়ে আবারও এই সুন্দর জায়গায় ঘুরতে যান এবং সুন্দর সময় কাটান এই কামনাই করছি দাদা। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60204.47
ETH 1615.58
USDT 1.00
SBD 0.41