You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জীবন তৃষ্ণা

in আমার বাংলা ব্লগ4 years ago

আর সাদা-কালো পর্দায় উত্তম-সুচিত্রার জুটি সেরা জুটি, তাদের রোমান্টিক মুভিগুলো দেখলে চোখ সরানো যায় না পর্দার থেকে।

উত্তম-সুচিত্রা জুটি মানে হচ্ছে সুপারহিট জুটি। পুরনো দিনের ছবি গুলোতে উত্তম সুচিত্রার অভিনয় দেখে সকলে মুগ্ধ হয়েছে। আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধেয় উত্তম-সুচিত্রাকে পছন্দ করে না এবং তাদের অভিনয়ের প্রশংসা করে না এমন মানুষ খুবই কম রয়েছে। এই গুণী শিল্পীরা আমাদের মাঝে আজ আর বেঁচে নেই কিন্তু তারা তাদের কাজের মাঝে নিজেকে চিরজীবনের জন্য বাঁচিয়ে রেখেছেন। আপনার এই মুভি রিভিউ পোস্ট পড়ে খুবই ভালো লাগলো দাদা। এই মুভিটির শুরুতে উত্তম-সুচিত্রার মাঝে অনেকটা ভুল বুঝাবুঝি হয়েছিল। এরপর যখন সুচিত্রা উত্তম কুমারকে খুব ভালোভাবে বুঝতে পারলেন এবং বুঝতে পারলেন উত্তম কুমার একজন ভালো মানুষ তখন তিনি তার জীবন সঙ্গী হিসেবে তাকে বেছে নিলেন। সত্যিই অনেক সুন্দর একটি মুভি রিভিউ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা। পুরনো দিনের মুভি গুলোর কাছে বর্তমান সময়ের মুভিগুলো কিছুই না। এই মুভিটি আমি আগে কখনো দেখিনি। তবে আপনার এই মুভি রিভিউ পোস্ট পড়ে আমারও ইচ্ছে করছে এই মুভিটি দেখার জন্য। আপনি অনেক সুন্দর ভাবে এই মুভি রিভিউ আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন এ জন্য অনেক ভালো লাগলো দাদা। সেই সাথে দারুন একটি মুভি রিভিউ সকলকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39