You are viewing a single comment's thread from:

RE: বাংলা মুভি রিভিউ: সুভাষ চন্দ্র

in আমার বাংলা ব্লগ4 years ago

সুভাষ বলে পুজো করবো কারণ যে দেশকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি।

দাদা আপনি দারুণ ভাবে বাংলা মুভি সুভাষ চন্দ্র এর উপর একটি রিভিউ পোস্ট তৈরী করেছেন। সত্যি কথা বলতে এই মুভি রিভিউ পোস্ট এর মাধ্যমে সুভাষচন্দ্র সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তার ছেলেবেলা ও তার জীবনের বিভিন্ন কাটানো মুহূর্তগুলো জানতে পারলাম। তিনি একজন দেশ প্রেমিক এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। একটি মুভিতে তো আর সবকিছুই তুলে ধরা সম্ভব নয়। হয়তো তার জীবনের আরো বাকি কর্মগুলো এখনো অজানাই রয়ে গেল। তবে আমি একটি কথাই বলতে চাই এই মুভি রিভিউ এর মাধ্যমে আপনি সুন্দরভাবে সুভাষচন্দ্র বসুর জীবনী আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা। আমি অবশ্যই এই মুভিটি দেখব। এই মুভি দেখার মাধ্যমে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। দেশপ্রেমের প্রতি তাদের আরও আগ্রহ সৃষ্টি হবে। আমরা সবাই একটি কথাই বলতে চাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। যে যার অবস্থান থেকে নিজের দেশের প্রতি সম্মান প্রদর্শন করি এবং দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করি। পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ একটি মুভি রিভিউ পোস্ট তৈরী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39