You are viewing a single comment's thread from:

RE: দু-পেয়ো কীট || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

মাঝে মনে হয়
উদিত হয়ে কি লাভ,
নিয়তি আমাকে ডুবিয়ে দিক ।।
সমালোচনার মুখপাত্র না থেকে
অন্ধকারেই থাকতে চাই ,
যেখানে কেউ আমাকে দেখবে না
কেউ আমাকে খুঁজবে না
আমি আমাতেই থাকব
নিজের মতো করে ।।

ভাইয়া আপনার লেখা কবিতাটির প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে। আপনি সবসময় আমাদের বাস্তব জীবনের উপলব্ধি গুলো নিয়ে লেখেন এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই পৃথিবীতে সবাই সবার সমালোচনা করতে ব্যস্ত। কেউ যদি ভালো কিছু করতে চায় তাহলে কিভাবে তার সমালোচনা করা যায় সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকে সবসময়। আমাদের চারপাশের মানুষ গুলোর দিকে তাকালে খুবই আফসোস হয় কারণ আমরাও তাদের মতই মানুষ। তবে আমরা কেন নিজেদেরকে বদলাতে পারি না এটা ভেবে অনেক কষ্ট হয়। কারো সমালোচনার মুখপাত্র হতে চাই না কখনো। নিজেকে অন্ধকারে লুকিয়ে রাখতে চাই। কারণ সমালোচনার মুখপাত্র হওয়ার চেয়ে নিজেকে গুটিয়ে নেওয়া অনেক বেশি শ্রেষ্ঠ। আমরা যদি অন্ধকারে হারিয়ে যাই তখন কেউ আমাদেরকে দেখবেনা, কেউ আমাদেরকে খুঁজবে না। কিন্তু আমরা যদি আলোর পথে ফিরে আসি ও।একটুখানি উন্নতি করি তাহলেই সবার সমালোচনা শুরু হয়ে যায়। এই পৃথিবীর মানুষগুলো বোধহয় এমনই। আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইলো।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38