বৃক্ষরোপন করা আমাদের দায়িত্ব||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।
বৃক্ষরোপন করা আমাদের দায়িত্ব:
source
আমরা যদি এই পৃথিবীতে সুস্থ ভাবে বেঁচে থাকতে চাই তাহলে নিজ দায়িত্বে বৃক্ষরোপন করা উচিত। কারণ বৃক্ষরোপন না করলে আমাদের বসবাস করা যেমন কঠিন হয়ে যাবে তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি ভালো পরিবেশ পাবে না। বৃক্ষরোপণ না করলে কোন একটা সময়ে অক্সিজেনের অভাবে প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে।
ছোটবেলা থেকেই আমরা বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে জেনেছি কিন্তু অনেক সময় সেই গুরুত্বটা কাজে লাগাই না আমরা সবকিছু জেনেও অনেক সময় বৃক্ষরোপনের প্রতি আগ্রহী হয় না আমরা যদি বৃক্ষ রোপনের প্রতি আগ্রহী না হয় তাহলে আমরা যেমন একটি খারাপ পরিবেশ পাবো তেমনি আমাদের নানান রকমের রোগ ব্যাধি দেখা দিবে।
বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের এই পৃথিবীটাকে বসবাসযোগ্য করে তুলতে পারি। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ দিতে পারি। আর বৃক্ষ রোপনের প্রতি যদি আমাদের আগ্রহ না থাকে তাহলে দেখা যাবে পরিবেশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। আর পরিবেশের এই প্রভাব আমাদের সবার উপর পড়বে।
তাই আমি বলতে চাই আমাদের প্রত্যেকের দায়িত্ব বৃক্ষরোপন করা। নিজেদের বাড়ির চারপাশের ফাঁকা জায়গা গুলোতে ছোট ছোট গাছ রোপন করার চেষ্টা করবো আমরা। যাতে করে এই ছোট গাছগুলো সময়ের সাথে সাথে বেড়ে উঠে এবং অক্সিজেন সরবরাহ করে। আমরা যদি একটি ভালো পরিবেশ পেতে চাই তাহলে অবশ্যই বৃক্ষরোপণ করার প্রতি আগ্রহী হতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1978801260875968962?t=IaZkM3vdGlhQqac_9AIrpQ&s=19
https://x.com/shopon700/status/1978802174454096358?t=K7QZSvS8m2RguA-0nWF2yQ&s=19
বৃক্ষ আমাদের পরিবেশ এবং পরিস্থিতি উভয় ক্ষেত্রেই আমাদেরকে খুবই সুন্দর একটি অবস্থা দান করে বিশেষ করে পরিবেশকে ঠান্ডা এবং শান্ত রাখার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম সেই জায়গা থেকে আমরা যদি এখন বৃক্ষ রোপন করি আগামী সময়গুলো অত্যন্ত ভালো এবং সুন্দর কাটবে। তার সেই দিক থেকে বৃক্ষ রোপণ করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আপনার সাথে সহমত।