শীতকালের সময় গুলো||

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শীতকালের সময় গুলো একটু আলাদাভাবেই কাটে। আর সেই অনুভূতি সবার মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেওয়া যাক।

শীতকালের সময় গুলো:

sun-3027917_1280.jpg

source


শীতের সময় গুলো একটু আলাদাভাবেই কাটে। শীতের সময় গুলো সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। শীতের সময় গুলো আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সকালের আবহাওয়া আমার কাছে খুবই ভালো লাগে। শীতের সকালে বাহিরে গেলেই বোঝা যায় কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশের পরিবেশ। আর এই পরিবেশের সৌন্দর্য দেখতে ভালো লাগে।

শীতের সকালের প্রকৃতি টাই আলাদা রকমের হয়। হালকা শীতল হাওয়া আর সুন্দর প্রকৃতি দেখতেও ভালো লাগে। কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যের আধার। আর এই কোয়াশার মাঝেও প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার মাঝে আনন্দ আছে। এছাড়া শীতের দুপুর বেলা মিষ্টি মিষ্টি রোদের সময়টা উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে।

শীতের দুপুরের মিষ্টি রোদে বসে বসে রোদ পোহানোর আনন্দই আলাদা। যখন ছোট ছিলাম তখন এই দুপুরের রোদে খেলাধুলা করতাম তখন খুবই ভালো লাগতো। সময়গুলো হারিয়ে গেলেও স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। শীতের দুপুর মানেই অনেক সুন্দর সময় কাটানোর একটি সময় ছিল। গোসল করার পর রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাতেও ভালো লাগতো। আর শীতের রোদ পোহানোর মজাই আলাদা।

শীতের সন্ধ্যার আবহাওয়া খুবই ভালো লাগে। প্রকৃতি একটু বেশি সুন্দর হয় তখন। তবে শীতের সন্ধ্যায় গরম গরম পিঠা খেতে ভালো লাগে। এছাড়া শীতের সন্ধ্যায় এক কাপ চা খেতেও ভালো লাগে। অন্যরকমের উৎসবমুখর আমেজ আর সুন্দর পরিবেশ আমার খুবই পছন্দনীয়। তাইতো দারুণভাবে সময়টা উপভোগ করি।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64285.60
ETH 1870.70
USDT 1.00
SBD 0.36