এসো নিজে করি: রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি 🖼️|| [১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার ভালো লাগে। আজ আমি রঙিন কাগজ ও পুঁথি দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি:
রঙিন কাগজ ও পুঁথি দিয়ে আমি একটি সুন্দর ওয়ালমেট তৈরি করছি। রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার ভালো লেগেছে। আমি আমার ঘর সাজাতে সুন্দর করে রঙিন কাগজ ও পুঁথি ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজটি দেখতে সুন্দর করার জন্য আমি ফুল তৈরি করেছি এবং পুঁথি দিয়ে ফুল গুলোকে আরো সুন্দর করে তৈরি করেছি। রঙিন কাগজের তৈরি ফুল গুলোর মাঝের অংশে পুঁথি ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি রঙিন কাগজ ও পুঁথি দিয়ে তৈরি ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- রঙিন কাগজ।
- সাদা আর্ট পেপার।
- পুঁথি।
- পেন্সিল।
- আঠা।
- কাঁচি।
- কাটার।
- রাবার।
- সুতা।
রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরির ধাপসমূহ:
⭐ধাপ-১:⭐
Cemera: Oppo-A12.
রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে একটি কালো কালারের কাগজ নিয়েছি। এরপর আমি কালো কাগজটির উপর পেন্সিল দিয়ে গাছের চিত্র অঙ্কন করেছি। আমি একটি গাছ ও গাছের ডালপালা অঙ্কন করেছি।
⭐ধাপ-২:⭐
Cemera: Oppo-A12.
এবার আমি কাঁচি দিয়ে কেটে দাগ অনুযায়ী গাছটি তৈরি করেছি। আমি সুন্দর করে গাছটি কেটে নিয়েছি। কালো কাগজ দিয়ে আমি একটি গাছ তৈরি করেছি।
⭐ধাপ-৩:⭐
Cemera: Oppo-A12.
এবার আমি আমার তৈরি ওয়ালমেটের চারপাশের ফ্রেম তৈরি করার জন্য কালো কাগজ কেটে নিয়েছি। এবার কালো কাগজ দিয়ে লম্বা পাইপ তৈরি করার জন্য মুড়িয়ে নিয়েছি।
⭐ধাপ-৪:⭐
Cemera: Oppo-A12.
কালো কাগজ দিয়ে পাইপ তৈরি করা হয়ে গেলে পাইপের শেষ অংশে আঠা লাগিয়েছি। যাতে পাইপটি খুলে না যায়।
⭐ধাপ-৫:⭐
Cemera: Oppo-A12.
এবার আমি ওয়ালমেট তৈরি করার জন্য রঙিন কাগজ নিয়েছি। রঙিন কাগজের ফুল তৈরি করার জন্য প্রথমে আমি কাগজ গুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি।
⭐ধাপ-৬:⭐
Cemera: Oppo-A12.
এবার ফুল তৈরি করার জন্য কাগজ মাঝের অংশে ভাঁজ করেছি। এবার কাগজটি আবারও ভাঁজ করেছি।
⭐ধাপ-৭:⭐
Cemera: Oppo-A12.
কাগজ দিয়ে ফুল তৈরি করার জন্য কয়েকবার ভাঁজ করার পর ফুলের আকৃতি তৈরি করার জন্য ও পাপড়িগুলো সুন্দর করার জন্য পেন্সিল দিয়ে দাগ দিয়েছি। এরপর দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
⭐ধাপ-৮:⭐
Cemera: Oppo-A12.
এবার সুন্দর করে ফুল তৈরি করে নিয়েছি। এরপর আমি ফুলগুলোকে আরো সুন্দর করার জন্য পাপড়ির এক পাশের অংশে আঠা লাগিয়েছি। ফুল তৈরি করা হয়ে গেলে এবার পুঁথি নিয়েছি।
⭐ধাপ-৯:⭐
Cemera: Oppo-A12.
এবার ফুলের মাঝের অংশে আঠা লাগিয়েছি। এরপর আমি ধীরে ধীরে আঠার উপর পুঁথি লাগিয়েছি।
⭐ধাপ-১০:⭐
Cemera: Oppo-A12.
এভাবে আমি প্রথমে ফুলগুলো তৈরি করে নিয়েছি এবং এক এক করে সবগুলো ফুলের মাঝের অংশে আঠার সাহায্যে পুঁথিগুলো লাগিয়েছি।
⭐ধাপ-১১:⭐
Cemera: Oppo-A12.
এবার আমি পূর্বে তৈরি করে রাখা কালো পাইপগুলো নিয়েছি ওয়ালমেটের ফ্রেম তৈরি করার জন্য। এবার আমি কালো রঙের পাইপগুলো ফ্রেম তৈরির কাজে ব্যবহার করার জন্য আঠা লাগিয়েছি।
⭐ধাপ-১২:⭐
Cemera: Oppo-A12.
এরপর আমি ওয়ালমেট তৈরির জন্য প্রস্তুত করে রাখা সাদা আর্ট পেপারের উপর কালো রঙের পাইপগুলো আঠা দিয়ে লাগিয়েছি। সাদা আর্ট পেপারের উপর কালো রঙের পাইপ লাগানোর ফলে অনেক সুন্দর একটি ফ্রেম তৈরি হয়েছে।
⭐ধাপ-১৩:⭐
Cemera: Oppo-A12.
এবার ফ্রেম তৈরি হওয়ার পর পূর্বে তৈরি করে রাখা গাছের ডালপালা ও গাছটিতে আঠা লাগিয়েছি। এবার আমি সাদা আর্ট পেপারের উপর আঠা লাগানো গাছটি বসিয়েছি।
⭐ধাপ-১৪:⭐
Cemera: Oppo-A12.
গাছটি সুন্দর করে সাজাতে আমি তৈরি করে রাখা ফুলগুলো গাছের ডালের অংশে বসানোর জন্য প্রথমে ফুলের সাথে আঠা লাগিয়েছি। এরপর গাছের ডালে ফুল লাগিয়েছি।
⭐ধাপ-১৫:⭐
Cemera: Oppo-A12.
এভাবে আরো কিছু অংশে তৈরি করে রাখা ফুলগুলো লাগিয়েছে। আমি খুব সুন্দর করে ধীরে ধীরে আঠার সাহায্যে এই ফুলগুলো ওয়ালমেটের উপর লাগিয়েছি।
⭐ধাপ-১৬:⭐
Cemera: Oppo-A12.
আমার তৈরি ওয়ালমেটটি দেখতে সুন্দর করার জন্য আমি এক এক করে সবগুলো ফুল ওয়ালমেটের উপরে লাগিয়েছি। ফুলগুলো ওয়ালমেটের উপরে লাগানোর ফলে দেখতে সুন্দর হয়েছে।
⭐শেষ ধাপ⭐
Cemera: Oppo-A12.
এবার আমি আমার তৈরি করা এই ওয়ালমেটটি দেয়ালের সাথে লাগানোর জন্য একটি সুতা নিয়েছি। এবার আঠা দিয়ে সুতা ওয়ালমেটের পিছনের অংশে লাগিয়েছি। আমি সুন্দর করে আঠা দিয়ে ও রঙিন কাগজ দিয়ে সুতাটি আটকে দিয়েছি।
⭐ উপস্থাপন:⭐
Cemera: Oppo-A12.
রঙিন কাগজ ও পুঁথি দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমি আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছি। রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। তবে আমি চেষ্টা করেছি আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেটটি আরো বেশি সুন্দর করে উপস্থাপন করার। আশা করছি আমার তৈরি করা রঙিন কাগজ ও পুঁথি দিয়ে তৈরি ওয়ালমেট আপনাদের ভালো লেগেছে।
রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট তৈরি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পদ্ধতি গুলো দেখে দেখে সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে পারেন। আশা করছি এই সুন্দর ওয়ালমেটটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।
আপনার ওয়ালমেটটি দেখে খুবই ভালো লাগলো। আপনি রঙিন কাগজ ও পুঁতি দিয়ে খুব সুন্দর ভাবে ওয়ালমেটটি সাজিয়েছেন। আপনার তৈরি গাছটি দেখতে খুব সুন্দর লাগছে। আর আপনার উপস্থাপনা ছিলো এক কথায় অবধারণ। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
❤️❤️❤️❤️❤️❤️
আমার তৈরি ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দ পেলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ❣️❣️❣️
রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি সুন্দর হয়েছে।আপনি কাগজের সাহায্যে যে ফুল গুলো বানিয়েছেন তা আমার কাছে অনেক ভালো লাগছে।দেখতে একদম সত্যিকারে গাছের মতো লাগছে।ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য ❤️❤️❤️
আমার তৈরি ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 💝💝💝
ওয়াও ভাইয়া আপনার কাগজের তৈরি ওয়ালমেটটি খুবই সুন্দর হয়েছে। পুঁথিগুলো লাগাতে ফুলটা বেশি ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার ওয়ালমেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। 🌹🌹🌹
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেটটি দারুন তৈরি করেছেন। ফুলগুলির মাঝখানে পুঁথি দেওয়াতে আরো সুন্দর লাগছে। এতে ফুলের সৌন্দর্য আরও বেড়ে গেছে। যেন মনে হচ্ছে সত্তিকারের গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আপনি ওয়ালমেটটি তৈরি করার প্রত্যেকটা ধাপ সুন্দর করে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইলো।
রঙিন কাগজ আর পুতি দিয়ে তৈরি ওয়ালম্যাট দারুণ হয়েছে। ফুলের রং সাথে গাছের শেপ একেবারে সত্যি গাছের মত লাগছে। সহজ ভাবে বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🌹
আসলেই রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘর সাজালে মনে হয় ভালই লাগে। গ্রামের বাড়িতে গেলে দেখা যায় যে তারা রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে ফুল বানিয়ে ঘরে টানিয়ে রাখে দেখতে ভালই লাগে ।আপনারওয়ালমেটটি খুবই চমৎকার হয়েছে ।বিশেষ করে মাঝখানে পুঁতি দেয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ তুলে ধরেছেন দেখতে ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🌹🌹🌹
ওয়াও ভাইয়া চমৎকার। রঙিন কাগজ ও পুঁথি দিয়ে ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। আপনার ওয়ামেটের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।
আমার তৈরি ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।💐💐
রঙিন কাগজ এবং পুতি দিয়ে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন হইয়া। আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর লাগছে। ওয়ালমেট তৈরি প্রতিটি পর্বের বিবরণ গুলো পড়ে আমি সম্পূর্ণ রূপে মুগ্ধ হয়ে গেছি। খুবই সুন্দর একটি সৃজনশীল মূলক পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
আমার তৈরি ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🥀🌹💐🌹
ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর লাগছে।ওয়ালমেটের ফুলের মাঝখানে পুঁথি দেওয়া সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অসাধারণ সুন্দর ওয়ালমেট তৈরির ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💗💗💗
আপনাকে স্বাগতম ভাইজান 💚