🍤 শীতের সবজি শিম দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি | | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? ?

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


আমি @shimulakter, "আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি।আমি আশাকরি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

শীতের সবজি শিম দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিঃ


WhatsApp Image 2023-02-17 at 7.42.31 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

শীতকালে অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়। সব রকমের সবজি ই এই শীতে খেতে ভালো লাগে।এ সময় যে কোন সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে শিম রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন রেসিপিটি শেয়ার করার আগে এর উপকরন গুলো এক এক করে তুলে ধরছি।

প্রয়োজনীয় উপকরনঃ



১। চিংড়ি মাছ
২। শিম
৩। টমেটো
৪। পেঁয়াজ পেস্ট
৫। রসুন পেস্ট
৬। জিরা পেস্ট
৭।আদা পেস্ট
৮। হলুদ গুঁড়া
৯। মরিচ গুঁড়া
১০। তেল
১১।লবন
১২। ধনিয়া পাতা
১৩। ভাজা জিরা গুঁড়া ।

WhatsApp Image 2023-02-18 at 9.45.58 PM.jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.08 PM.jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.04 PM.jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.17 PM.jpeg

WhatsApp Image 2023-02-09 at 8.48.46 PM (2).jpeg

শীতের সবজি শিম দিয়ে চিংড়ি মাছ রান্নার ধাপ সমূহঃ

ধাপ - ১


WhatsApp Image 2023-02-18 at 9.46.12 PM.jpeg

প্রথমে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ - ২


WhatsApp Image 2023-02-18 at 9.46.20 PM.jpeg

এরপর মাছে অল্প হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে পরিমান মত লবন দিয়ে মেখে নেব।

ধাপ - ৩


WhatsApp Image 2023-02-18 at 9.46.28 PM.jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.30 PM.jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.33 PM.jpeg

এরপর প্যানে তেল দেব।তেল গরম হলে এক এক করে মাছ ছেড়ে দেব তেলের উপর।এরপর ভাজা হলে তুলে নেব।

ধাপ - ৪


WhatsApp Image 2023-02-18 at 9.46.34 PM (1).jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.35 PM.jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.36 PM.jpeg

এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমান মত তেল দিয়ে সব মসলার পেস্ট দিয়ে ভুনা করে নেব।ভুনা হলে পরে তাতে ধুয়ে রাখা শিম দিয়ে দেব।

ধাপ - ৫


WhatsApp Image 2023-02-18 at 9.46.36 PM (1).jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.37 PM.jpeg

এবার শিম সিদ্ধ হয়ে গেলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব।

ধাপ - ৬


WhatsApp Image 2023-02-18 at 9.46.37 PM (1).jpeg

WhatsApp Image 2023-02-18 at 9.46.38 PM.jpeg

এবার টমেটো দিয়ে দেব। টমেটো সিদ্ধ হয়ে এলে তাতে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব।

ধাপ - ৭


WhatsApp Image 2023-02-18 at 9.46.38 PM (2).jpeg

সবকিছু সিদ্ধ হয়ে এলে তাতে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব।

পরিবেশন


WhatsApp Image 2023-02-18 at 9.46.39 PM.jpeg

WhatsApp Image 2023-02-18 at 12.57.41 AM.jpeg


পোস্টবিবরন
শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আজ আর নয়। আশাকরি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLr.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPPjfRFj7XFcKxPZZbYS9ZqJqV6Je5F1zmPsobfDeiLmFomx35ge6qLfsoVoRECpNodArXoJf18.png

Sort:  
 3 years ago 

শীম আর টমেটো দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছ গুলো গরম তেলে হালকা নেড়ে নিয়েছেন।আর বড় সাইজের চিংড়ি মাছ তো অনেক মজা লাগে। তেলে ভাজা চিংড়ি মাছ গুলো দেখলেই বোঝা যাচ্ছিল। এতো লোভনীয় একটি রেসিপি তৈরির ধাপ গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শীতের সব্জি দিয়ে যে মাছই রান্না করা হোক না কেন ,খেতে দারুন লাগে । আর তা যদি হয় চিংড়ী মাছ তাহলেতো কথাই নেই। আপনার চিংড়ী মাছ দিয়ে শিম রেসিপি দেখতে বেশ সুন্দর লাগছে। খেতেও মজা হয়েছিল নিশ্চয়ই। অনেক অ্নেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপু ঠিক বলেছেন খেতে খুব মজা হয়েছিল।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীতের সবজি সিম আর টমেটো দিয়ে এভাবে কখনও চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার আজকের রেসিপিটি দেখে খুব খেতে মনে চাচ্ছে। কিন্তু খাওয়া সম্ভব না। কারন দুটোই এলার্জি। যাক দারুন রেসিপি শেয়ার করেছেন আপু।

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

চিংড়ি মাছটি এমন মাছ যা সব রেসেপি তে মানায় ৷ আর খেতেও অনেক স্বাদ লাগে ৷ যদিও দেশী চিংড়ি মাছ এখ এখন অনেক কম ৷ যা হোক আপনি চিংড়ি মাছ সাথে শিম ও টমেটো দিয়ে একসাথে রেসিপি করেছেন ৷ যা দেখে অনেক ভালো লাগলো ৷
অসংখ ধন্যবাদ আপু

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 3 years ago 

শিম দিয়ে চিংড়ি মাছ কখনো আগে রান্না করে খাইনি। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আমার ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

চিংড়ি মাছ ভুনা খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসে তখন আমি এভাবে সবজি দিয়ে রান্না করে থাকি। আমার কাছে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ আপু আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে যাদের এলার্জি বেশি তাদের আবার চিংড়ি মাছ তেমন একটা পছন্দ নয়। সিম দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই সুস্বাদু লাগে কয়েকদিন আগে বাসায় নিয়ে এসেছিলাম যদিও বাসার খালা তেমন একটা ভাল রান্না করতে পারেনি। তবে আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যদিও চিংড়ি মাছ খেতে আমি এত বেশি পছন্দ করি না কিন্তু আপনার সিম দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। আসলে এরকম মজাদার রেসিপিগুলো দেখলে লোভ লেগে যায়।আপনার রেসিপির কালার কম্বিনেশনও অসাধারণ ছিল যার কারণে বুঝতে পারছি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে রেসিপিটি। খুবই মজা করে খেয়েছেন নিশ্চয়ই। ভালই লাগলো আপনার আজকের রেসিপি তৈরি দেখে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও আপু আপনার শিম টমেটো দিয়ে চিংড়ি মাছের রেসিপি পোস্ট দেখতে লোভনীয় লাগছে।খেতেও নিশ্চয় দারুন ছিল।আপনি রান্নার ধাপগুলো বেশ সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ রেসিপিটি সহজেই তৈরি করে নিতে পারবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ভাল লাগলো সুন্দর মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপু।

 3 years ago 

শিম দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি অসাধারণ হয়েছে আপু। টমেটো, শিম এবং চিংড়ি মাছ এভাবে একসাথে করে রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে। বিশেষ করে এর মধ্যে আবার ধনিয়ার পাতা দিয়েছেন এতে করে এর স্বাদ আরো বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35