You are viewing a single comment's thread from:

RE: পাটনাই মুরগির মাংসের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

পাটনাই মুরগি কোনটাকে বলে দাদা চিনতে পারলাম না।তবে মুরগি কেটে রেখেছেন তা দেখে আমাদের দেশী মুরগির মতোই মনে হলো।আপনি এই মুরগি কিনেছেন কারন হাঁস কেনার জন্য গেলেও হাঁসের দোকান বন্ধ থাকাতে এই মুরগিটি এনেছিলেন।ভালোই তো মাংস হয়েছে মুরগির।আর আপনি এতো চমৎকার করে রান্না করলেন তা আর কি বলবো।চুঁই ঝাল দিয়ে মাংস রান্না করলে খেতে নাকি ভীষণ স্বাদের হয়।আমার কখনো চুঁই ঝাল খাওয়া হয়নি।আপনার রান্না করা মুরগির মাংসের রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে। আশাকরি খুব মজা করেই খেয়েছিলেন।খুব সুন্দর ভাবে রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে।ভালো থাকবেন সব সময়।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62834.62
ETH 1778.03
USDT 1.00
SBD 0.38