You are viewing a single comment's thread from:

RE: 'গোকু' কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার গোকু কার্টুনের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম।যদিও এই কার্টুন আমার দেখা হয়নি।আমি কার্টুন দেখতে ভীষণ পছন্দ করি।এখনও সুযোগ পেলেই দেখি।ছেলে বলে,মামনি তুমি ও কার্টুন দেখো?? কি করে বোঝাই আমি ছেলেকে আমার কার্টুন খুবই ভালো লাগে।আমি ছেলেবেলা থান্ডার ক্যাটস কার্টুন দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম।এরপর তো কতো কার্টুন এলো।আপনার আর্ট দেখে সেই কার্টুনের কথা মনে পড়ে গেলো।আপনি খুব সুন্দর আঁকেন তা আর কি বলবো।তবে সব আাঁকাতেই এতো পারদর্শিতা সত্যি খুব ভালো লাগলো।আপনার কালার কম্বিনেশন ও খুব ভালো।ধন্যবাদ দাদা সুন্দর এই আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62611.14
ETH 1752.26
USDT 1.00
SBD 0.39