You are viewing a single comment's thread from:
RE: নতুন বছরে পদার্পন-শুভ বাংলা নববর্ষ ১৪৩০
দাদা আপনাকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরনো সবকিছু দূরে ফেলে নতুন করে হোক আবার পথচলা।আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভাল লাগলো। যদিও গ্রামের মেলা দেখার সুযোগ আমার কখনো হয়নি।কিন্তু মনে পরে গেলো নানু বাড়িতে বেড়াতে গেলে মামাতো বোনরা ওই কাটাগুলো চুলে লাগিয়ে দিত।বুঝতাম না, চুল ছিঁড়ে যেত তখন খুব খারাপ লাগতো। যাই হোক খুব ভাল লাগলো। আমরা ঢাকাতে ছোটবেলায় ভাই বোনরা মিলে মেলায় যেতাম।বাঁশির শব্দ শুনলে এখনও আমার ছেলেবেলার সেই দিনগুলো চোখের সামনে ভেসে উঠে।মাটির খেলনার প্রতি আকর্ষন আমার তখন আর এখন এক রকমেরই আছে।আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথাগুলো তুলে ধরেছেন। আমার কাছে খুব ভাল লাগলো। ধন্যবাদ দাদা। পরিবার পরিজন নিয়ে অনেক ভাল থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।