You are viewing a single comment's thread from:

RE: ১৪ ই ফেব্রুয়ারি একটু ঘোরাঘুরি।।০৪ মার্চ ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রতিটি দিনকে যদি ভিন্ন ভিন্ন ভাবে উপভোগ করা যায়। তবে প্রতিদিনই হচ্ছে ভালোবাসার দিন।ভালোবাসাকে কোন নিদিষ্ট দিনক্ষনে আবদ্ধ করায় আমি বিশ্বাসী নই। দাদা আপনারা সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন।ফটোগ্রাফিগুলো তাই বলছে। আপনারা বেরবেরিয়া গ্রামে কিছু সময় কাটিয়েছেন যা কিনা বর্তির বিলের কাছেই।এটা ঠিক গ্রামে শহরের ছোঁয়া লেগে গেলে তখন আর গ্রাম গ্রাম মনে হয় না। আমার আবার সত্যিকারের যে গ্রামের ছোঁয়া পাওয়া যায় তেমন গ্রামেই যেতে ইচ্ছে করে।আপনারা সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন দেখে খুব ভাল লাগলো। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36