You are viewing a single comment's thread from:

RE: শীতের অলস দুপুরে

in আমার বাংলা ব্লগ3 years ago

সকালবেলা আপনার স্নিগ্ধ মুখটা দেখে খুব ভাল লাগলো দিদি।আশাকরি এই শীতে বেশ ভাল আছেন।আপনার মত আমারও এই পিঠাপুলি আর শীতের নানা রকমের সবজি সমাহারের জন্য ভাল লাগে। নয়ত বসন্ত কাল আমার খুব প্রিয়।হালকা শীত হালকা গরম।আপনাদের ঘর খুব ঠান্ডা হওয়াতে আজ ছাদে বেশ সময় ছিলেন।আর ছেলেবেলার কথা আপনার মনে পরছিল।ঠিক তাই দিদি, আগে মোবাইল ছিল না,আর এ সময়ে ফাইনাল এক্সাম ছিল সময়টা বেশ পড়াশোনার মধ্যে ই কাটতো আর রোদ ও খাওয়া হতো।আজকাল আর তা নেই।শীতের এই শুকনো ডালপালা বসন্তের আগমনে আবার তার সজীবতা ফিরে পাবে।🥰 আপনি আজ খুব সুন্দর একটি দিন উপভোগ করলেন, জেনে খুব ভাল লাগলো। কিছু সাবধানতা অবলম্বন করে শীতকে উপভোগ করুন, অনেক ধন্যবাদ অনুভূতি শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42