You are viewing a single comment's thread from:

RE: মানুষ যা চায় সত্যিই কি তা পাই?

in আমার বাংলা ব্লগ4 years ago

আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। শীতকাল শীত তো পরবেই। আজ ঢাকায় ও বেশ শীত। যদিও লেপের ভেতর আছি তবুও এত শীত আর গ্রামের দরিদ্র মানুষ, পথের ধারে পরে থাকা মানুষের কথা ভাবলে সত্যি ভাইয়া আমার কষ্ট হয়। আমি আমার দিক থেকে তাদের সাহায্য করার চেষ্টা করি। আমরা মানুষ, আমাদের চাহিদার কোন শেষ নেই,একটি পেয়ে গেলে আমরা নতুন আর একটি পাওয়ার পেছনে ছুটি।আর এতে জীবনের সুখ নষ্ট হয়।আমরা অনেক সময় যা চাই তা পাইও না। তবে আমি মনে করি, সবাই যদি এভাবে ভাবি আমার জন্য যা কিছু মংগল তাই আল্লাহ দিয়েছেন,তবে হয়ত কষ্ট কম হয়। এতো ছুটে কি হবে? আমরা এই পাওয়ার আশায় ছুটতে ছুটতে একদিন মৃত্যুর দিকে চলে যাই।মন থেকে দোয়া করছি ভাইয়া আপনার চাওয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামীন পূরন করে দিক। এই শীতে নিজের যত্ন নিবেন। সুস্থ ভাবে বেঁচে থাকাও কিন্তু আল্লাহর নিয়ামত। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38