লাইফ স্টাইল পোস্ট -- 💖 " পছন্দের খাবার মনকে সচল রাখে "

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ দুপুর সবাইকে


আমার বাংলা ব্লগ এ সবাইকে স্বাগতম।

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter, আমি বাংলাদেশের একজন নাগরিক।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি আমার পোস্টের ভিন্নতা আনতে প্রতিনিয়ত নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।তাইতো আজ লাইফ স্টাইল পোস্ট নিয়ে চলে এলাম।জীবনে প্রতিনিয়ত নানা রকমের ঘটনা ও অভিজ্ঞতা আমরা সঞ্চয় করি।তার ই মধ্য থেকে কিছু ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আপনাদের মাঝে জীবনের এই গল্পগুলো প্রকাশ কর‍তে পেরে অনেক বেশী ভালো লাগা কাজ করে আমার মাঝে।চলুন আজ নতুন একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি।

পছন্দের খাবার মনকে সচল রাখেঃ


পছন্দের খাবার মনকে সচল রাখে_20240605_115858_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,ঝড়-বৃষ্টির পর আবার গরম পরা শুরু হয়েছে।গরমে জীবন অতিষ্ট।আপনারা কে কেমন আছেন? আমি কিন্তু গরমে একদম কাহিল হয়ে যাই যখন কিনা রান্নাঘরে যাই।এজন্য একটি ছোট ফ্যান ও কিন্তু আমি নিয়েছিলাম।যা আপনাদের সাথে আমি শেয়ার ও করেছিলাম।যাই হোক এবার আজকের বিষয়টি নিয়ে কিছু শেয়ার করি।সত্যি কথা বলতে আমাদের মেয়েদের কাজের কিন্তু শেষ নেই।পরিবার,ঘর,বাইরে আমাদের কে একই সাথে সামলে চলতে হয়।এমন নয় যে শুধু আজকের জন্য। এটা প্রতিদিনের রুটিন।শুক্রবার বলেও কিন্তু কোন একটি কাজ বন্ধ থাকে না।এসবের মধ্যে দিয়ে প্রতিনিয়ত কাজ করে যেতে হয়।

20240513_214835.jpg

আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছেলের এক্সাম চলছে।তাই বেশ কিছুদিন ব্যস্ততার মাঝে কেটে যাচ্ছে।সব কিছু সামলে আপনাদের মাঝে আসি।আসলে মনের অনুভূতি গুলো দিন শেষে আপনাদের মাঝে শেয়ার করতে না পারলে ভালো লাগে না।তাইতো আজকের বিষয়টিকে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।পছন্দের খাবার মনকে সচল রাখে,- এ কথাটির সাথে আপনারা কতটুকু একমত বলেন।

20240513_214911.jpg

আসলে এক্সামের এই সময়টাতে ছেলেকে অ্যাক্টিভ রাখতে তার পছন্দের বিরিয়ানি কেনার সময়টাতে ছেলে বলছিলো তার পছন্দের খাবার খেতে দিলে তার মন ভালো থাকবে।তাই অটোমেটিক মন ভালো থাকলে পড়া বা যেকোনো কাজ খুব সুন্দরভাবে ই হবে।যদিও বাইরের খাবার আমার পছন্দ নয়।কিন্তু বাসায় এসে বিরিয়ানি রান্না করার মতো সময় বা ইচ্ছে কোনটাই আমার থাকে না।আর এজন্য সেদিন এক্সাম শেষ হলে দোকান থেকে ওর জন্য বিরিয়ানির একটি প্যাকেট নিয়ে নিলাম।যদিও এই গরমে এ ধরনের খারার খাওয়ানো ঠিক নয়।তাছাড়া বাড়িতে রান্না করে দিলে ততোটা খাবাপ হতো না।তারপরেও সময় আর কষ্টের কথা ভেবে সেদিন দোকান থেকেই বিরিয়ানির প্যাকেটটি আমি নিয়ে এসেছিলাম।তাদের খাবারের মান খারাপ নয়।মোটামুটি বেশ ভালোই। যদিও আমি বাইরের খাবার খাই না।কিন্তু ছেলে বলল,খাবার বেশ মজার।ওর যখন ভালো লেগেছে তখন খাবার ভালো বলতে হয়।

20240513_215456.jpg

20240513_215509.jpg

20240513_214947.jpg

মন সচল রাখে ভালো খাবার, এটা এ যুগে এসেই শুনতে পাচ্ছি।আমাদের সময় আমরা নিজেদের প্রয়োজনেই পড়েছি।আর এ কারনে এক্সামের দিন রিকশায় বসে তাকে বুঝিয়ে শুনিয়ে বলতে হয় আমাকে,এক্সামে সব লিখে এলে তাকে ফেরার পথে কোন আইসক্রিম কিনে দেব।কারন আইসক্রিম তার ভীষণ প্রিয়।এই আইসক্রিমের জন্য হলেও যদি সব লিখে আসে এই আশায় এখন বলতে হয় আমাকে।যতদিন তার নিজের প্রতি নিজের খেয়াল না আসবে ততদিন হয়তো এমন করেই আমাকে চালিয়ে নিতে হবে।কতো কিছু যে শুনতে হবে তা আল্লাহ ই ভালো জানেন।আপু ও ভাইয়ারা আপনাদের ছেলে কিংবা মেয়েরা কি এমনটাই চিন্তা করে কিনা জানার ভীষণ আগ্রহ প্রকাশ করছি।

আজ আর নয়।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 50
ফটোগ্রাফার@shimulakter
স্থানধানমন্ডি ,ঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু পছন্দের খাবার গুলো মন ভালো করে দেয়। আর মাঝে মাঝে যদি পছন্দের খাবার খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। ছোট বড় সবারই একই অবস্থা আপু। নিজের অভিজ্ঞতা থেকে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অবশ্য টাইটেলে আপনি ঠিক লিখেছেন। আর খাবারটাও বেশ দারুন ছিল। সব মিলে বেশ ভালো লাগলো আপনার আজকের এই অসাধারণ খাবারের বিষয়টা উপস্থাপন করতে দেখে। পাশাপাশি বিস্তারিত জানতে পারলাম। আসলে মাঝে মাঝে ছেলেদের আবদার রাখতে পারলে তারা যেমন খুশি হয় তাদের খুশিতে নিজেরও খুশি থাকা হয়।

 2 years ago 

ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।

 2 years ago 
 2 years ago 

কাচ্চি বিরানি আমার খুব প্রিয়। আপনার ফটোগ্রাফি দেখে লোভে পড়ে গেলাম। খুব লোভনীয় খাওয়ার ছিল। বাইরের খাবার খাওয়া ঠিক না তারপরও মাঝেমধ্যে খাওয়া হয়। আশা করছি অনেকে সুন্দর একটি মুহূর্ত কাটালেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে বিরানি কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাবার মজাই বেশ আলাদা। তবে এগুলো বাড়িতে তৈরি করতে হলে গরমের সময় একটু বেশ কষ্ট হয়। আপনার ছেলে একদম ঠিক বলেছে আপু পছন্দের খাবার খেতে দিলে সবার মন বেশ ভালো থাকে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হি হি হি । আজ আমিও প্রথম শুনলাম যে পছন্দের খাবার খেলে মন ভালো হয়। তা যাই হোক আপু তবুও যদি ভালো রেজাল্ট করে। আপনার পোস্ট পড়ে যেমন হাসি আসলো, তেমনি করে মজাও পেলাম। দারুন ছিল আপু আপনার আজকের পোস্ট।

 2 years ago 

আপু এখন হাসি ই পাবে। পরে বুঝবেন আমার এই বিষয় টি। 😂 ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি খাবার নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপু। মাঝেমধ্যে এমন খাবার যদি বাইরে থেকে নিয়ে এসে খাওয়া হয় পরিবারের আপনজনদের সাথে তাহলে সবাই অনেক খুশি হয়। সেক্ষেত্রে বাচ্চারা তো অনেক অনেক খুশি হবে। যাই হোক আপনি বাবুর আবদার পূরণ করেছেন। ভালো লাগলো।

 2 years ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে সত্যি বলতে আপনার মত আমরাও গরমে অনেকটাই অসহ্য হয়ে গেছি । আর আপনার পোস্টটা পড়ে বেশ অনেক কিছুই শিখলাম আজকে। যেমন পছন্দের খাবার যেমন মনকে সচলটাকে তিনি এভাবে শরীরকেও অনেক ভাবে ফুরফুরে রাখে। খুব ক্রিয়েটিভ এবং দারুন একটি আইডিয়া নিয়ে পোস্টটা করেছেন খুব ভালো লাগলো দেখে।

 2 years ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কিছু বানান ঠিক করে নেবেন আশাকরি।

 2 years ago 

কথাটার সাথে আমি শতভাগ একমত আপু পছন্দের খাবার মনকে স্বতঃস্ফূর্ত রাখে। আপনার ছেলেকে পরীক্ষার মধ্যে একটু খুশি রাখার আপনার এই আইডিয়া টা ভালো ছিল। যদিও খাবার টা বাইরের কিন্তু ব‍্যাপার না।

আমাদের সাথে গরমের একটা গভীর সম্পর্ক হয়ে গিয়েছে। সে যেন আমাদের ছেড়ে কিছুতেই আর যেতে চাচ্ছে না হা হা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে পছন্দের কিছু খাওয়ার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করে৷ মনের মতো খাবার খেলে যেন একটি আলাদা তৃপ্তি কাজ করতে থাকে। ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38