জেনারেল রাইটিং --- 💕 " আমার বাংলা ব্লগ " এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আমার কিছু অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগ এ সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9WxRvPYwQfWkrrvD5Xy7qRm4H5KUjXbW2yZqZgh5y64ojUZi7kCs7pn6sqt5h45qD52fg2vF3RrEZL2.png

banner credit by @rex-sumon

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আমার অনুভূতিঃ


birthday-6746693_1280.jpg

সোর্স

"আমার বাংলা ব্লগ" হাঁটি হাঁটি পা পা করে আজ দুইটি বছর পার করে এলো।এইতো মনে হয় সেদিন।অথচ এর মাঝে কতটা দিন পেরিয়ে গেলো।২০২১ সালের ১১ ই জুন আমাদের প্রিয় @rme দাদা মাতৃভাষা বাংলাকে ভালোবেসে বাংলায় ব্লগিং করার জন্য "আমার বাংলা ব্লগ"এর যাত্রা শুরু করেন।যা কিনা আজ বিশ্বের দরবারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।এই কমিউনিটির জন্য দাদার অবদানের কথা বলে শেষ করা যাবে না।দাদা আজ একটি পরিবার গঠন করতে সক্ষম হয়েছেন।এই পরিবারের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা তিনি নিজের মধ্যে ভাগ করে নিয়েছেন।সুন্দর,সুষ্ঠ নিয়মনীতির মাধ্যমে দাদা এই কমিউনিটিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন।তার প্রতি যথেষ্ট অনুগত আমরা।দাদার কারনে আজ আমরা বাংলায় নিজের মনের ভাষা ব্যক্ত করতে পারছি।তার অবদানের কথা বলে শেষ করা যাবে না।"আমার বাংলা ব্লগ"এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ দুদিন ধরে বর্ষ পূর্তি উপলক্ষ্যে নানা রকমের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আজ এর শেষ অনুষ্ঠান। আর আজ ডিজে পার্টির আয়োজন ও রয়েছে। আশাকরি আজ এই মনোমুগ্ধকর অনুষ্ঠানে সবাই খুব আনন্দ উপভোগ করবেন।

এইতো সেদিন আমার বাংলা ব্লগ এ জয়েন হই।২০২২ সালের মে মাসে আমার বাংলা ব্লগ এ জয়েন হই।আগে অন্য কমিউনিটিতে ইংলিশে পোস্ট শেয়ার করেছিলাম।তখন এই কমিউনিটির সন্ধান পাই।আমার যাত্রাটা খুব একটা সহজ ছিল না।কারো হাত ধরে এখানে আসিনি।তাই যতটুকু করেছি নিজের ইচ্ছাশক্তিতেই করেছি।আমার বাংলা ব্লগ এ এসে জানতে পারি এখানে কিছু রুলস আছে তা মেনেই এগিয়ে যেতে হবে। আমি আশাবাদী ছিলাম, পারবো।আর পেরেছিও।এখানে এসে সব নিয়মনীতি মেনে আজ আমি এখানে।যদিও এখানে আসার আগ মুহুর্তে ও আমাকে সাহায্য করার মতো আমি কোন সাহায্যের হাত পাইনি।তবে এখানে এসে এখানকার একজন ভেরিফাইড মেম্বার হয়ে আজ অনেকের সাহায্য আমি পাচ্ছি।এখানে আসার পর এডমিন, মডারেটর ভাইয়া, আপুদের সহযোগিতায় আজ আমি অনেকটাই জেনেছি আর নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছি।আমার মধ্যে অদম্য আগ্রহ কিছু শেখার।এই আগ্রহ আমার যতদিন থাকবে ততদিন আমি শিখতে পারবো এটা আমার বিশ্বাস।

পর পর দুদিন খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলা ব্লগ এর জন্মদিনের উৎসব পালিত হলো।আজ শেষ দিন।আজও খুব সুন্দর আয়োজন রেখেছেন আমাদের দাদা।হ্যাংআউটে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ Steempro mobile apps গুগল প্লে স্টোরে চালু হলো যা সত্যি আমাদের জন্য একটি বড় পাওয়া।আজ ডি জে পার্টির জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শেষ হতে যাচ্ছে আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠান।আজ সবাই খুব ইনজয় করবেন এমনটাই আশাকরি।

woman-591576_1280.jpg

সোর্স

এতো সুন্দর একটি কমিউনিটিতে জয়েন হতে পেরে অনেকবেশী আনন্দিত আমি।কারন মাতৃভাষা বাংলায় নিজের মনের ভাব প্রকাশ করতে পেরে।এর মতো শান্তি মনে হয় না আর কিছুতে আছে।আমি গর্বিত এমন একটি পরিবারের সদস্য হতে পেরে।ধন্যবাদ জানাই আমাদের প্রিয় @rme দাদাকে আমাদের ছায়া দিয়ে রাখার জন্য। আমি সব সময় এই পরিবারেরই একজন হয়ে থাকতে চাই।দাদা না থাকলে হয়তো আমার ব্লগিং করা সম্ভব হতো না।আমি আমার সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে এই পরিবারের সাথেই থাকতে চাই।এখানে না এলে হয়তো আমার ভেতর থাকা সুপ্ত প্রতিভা কখনও বের হয়ে আসতো না।

পরিশেষে এটাই বলতে চাই আমার বাংলা ব্লগ তার প্রতিভা দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে একদিন।সেই দিন আর বেশী দূরে নয়।আসুন আমরা সবাই এক হয়ে কাজ করি আর স্বপ্নের আমার বাংলা ব্লগ গড়ে তুলি।আমাদের প্রিয় দাদার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর অভিনন্দন জানাই সকল সদস্য ও এডমিন, মডারেটর ভাইয়া ও আপুদের।সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।

আমার বাংলা ব্লগ পরিবারের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা


💞 ধন্যবাদ সবাইকে 💞

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR (1).gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 3 years ago 
 3 years ago 

আপু আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগল। সত্যি দাদা না থাকলে আমরা এই ব্লগিং করার সুযোগ পেতাম না। সত্যি দেখতে দেখতে দুটি বছর পার হয়ে গেল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার অনুভূতির গল্প পড়ে অনেক ভালো লেগেছে । আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে সবার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে সাহায্য করার মতো কেউ ছিল না তবে আমার অবশ্য একজন ছিল। তারপরও আমি একাই সবকিছু করার চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বেশ সুন্দর করে আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার ও ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেছেন আপু। আসলেই নিজের ভাষায় নিজের অনুভূতি ব্যক্ত করার আনন্দই অন্য রকম। আজ আমরা দাদা কল্যাণেই তা করতে পারছি। নিজের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাচ্ছি। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই এই প্ল্যাটফর্মে আসার শুরুর দিকটা সবারই কষ্টের ছিলো ৷ তবে যারা এসেই এই কমিউনিটিতে কাজ শুরু করেছে তাদের কাছে সব সহজ মনে হবে ৷ কারণ দাদার এক একটা উদ্যোগ সব সহজ করে দিয়েছে ৷ যাই হোক আমার বাংলা ব্লগ " এর দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপনে আমরা সবাই আনন্দিত এবং আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 3 years ago 

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার অনুভূতির পড়ে ভালো লেগেছে। আমরা খুবই সাফল্যের সাথে দুই বছর অতিক্রান্ত করেছি‌। আশা করছি আমরা প্রতিবছর এভাবে উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিটি বছর বর্ষপূর্তি উদযাপন করতে পারবো। দাদা আমাদের জন্য খুব সুন্দর একটি কমিউনিটি খোলে দিয়েছেন যার জন্য আমরা এখানে মন খোলে আনন্দ করতে পারি। বর্ষপূর্ত উদযাপন করা আমাদের জন্য খুবই আনন্দের‌। ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Hi, @shimulakter,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 3 years ago 

অসাধারণ। বেশ সুন্দর লিখেছেন। আসলে এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানটি আমাদের সকলের জন্যই ছিল অনেক আনন্দময়। আমার জন্য তো ছিল অন্য রকমের। দুইটি গিভওয়ে পেলাম। একটি নতুন অ্যাপস চালু হলো। সব মিলিয়ে দারুন ছিল এবারের বর্ষপূর্তি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38