ভালোবাসার কবিতা --- 💖 " মনের মানুষ " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও একটি কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


couple-1850073_1280.jpg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

আজকের কবিতার নাম " মনের মানুষ "।এই কবিতাটি মূলত ভালোবাসার মানুষটিকে নিয়ে। আমাদের সবার জীবনে একজন মনের মানুষ থাকে।যার বসবাস সেই মনের ঘরটিতেই।তাকে নিয়ে থাকে আমাদের মনে অনেক কথামালা।মনের মানুষের জন্য আমাদের মন উতলা হয় যখন তখন।মন হয় অশান্ত সেই মানুষটিকে ঘিরে।মনের মানুষটিকে নিয়ে আমরা তাই সারাটি জীবন কাটাতে চাই।সেই মনের মানুষের অনুভূতি নিয়েই আমার আজকের এই কবিতাটি লেখা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

তবে চলুন কবিতাটি পড়ে আসি---

স্বরচিত কবিতা -- "মনের মানুষ "


লেখা - শিমুল আক্তার



আকাশে টিপ টিপ বৃষ্টি নেমেছে
কালো আঁধারে আকাশ ঢেকেছে
কোথায় তুমি কেমন আছো
উতলা মনে প্রশ্ন জেগেছে।

বন্ধু তুমি কোথায় আছো
হয়না দেখা অনেকদিনে
আকাশে ঝরে বৃষ্টিধারা
মনের ভেতর ঝড় বইছে।

তোমার ভাবনায় অশান্ত মন
শান্ত হয় না মনের আবেগ
আসবে তুমি একটু কাছে
সেই আশাতে দিন যে কাটে।

কতো কথা জমা আছে
বলবো বলে তোমায় প্রিয়
তুমি আমার মনের মানুষ
যতনে রেখেছি মনের ঘরে।

হাজার বছর পরে তোমায়
পেয়েছি প্রিয় এই হৃদয়ে
মনের মানুষ হয়ে আছো
থেকো তুমি সারাটি জীবন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


পোস্ট বিবরন


শ্রেনীকবিতা পোস্ট
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 3 years ago 
 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে কবিতা পোস্ট করছেন এটা জেনে বেশ ভালো লাগলো। আমাদের বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনিও আজকে খুব দারুন একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। আপনি যে কবিতাটি লিখেছেন তা হল মনের মানুষ। মনের মানুষের জন্য বুকের ভিতর কত কথা জমে আছে সেগুলো আপনি কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। আসলে অনেক সময় ভালোবাসার মানুষের কথা মুখে না বলতে পারলেও কোন কিছু দিয়ে সেটা ব্যক্ত করা যায়। আর আমার মনে হয় সেই জিনিসটা হলো কবিতা। অনেক সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু প্রতিটি মানুষের জীবনে একজন মনের মানুষ থাকে। সেই মনের মানুষকে নিয়ে তার অনেক শখ আহ্লাদ থাকে এবং তাকে নিয়ে সবসময় কল্পনা করতে থাকে । সে বিষয়টি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু,দারুণ লিখেছেন কবিতাটি।আমার কাছে নিজে কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি স্বরচিত সবার কবিতা পড়তেও ভালো লাগে।মনের মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।যাকে মনে জায়গা দেয়া যায় ইচ্ছে করে তাকে সারা জীবনের জন্য বুকে বেঁধে রাখতে।খুব ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মনের মানুষ কবিতাটি পড়ে অনেক ভালই লাগলো। কবিতা লাইনগুলো খুব সুন্দর করে লিখেছেন। ঠিক বলেছেন আমাদের প্রত্যেক মানুষের একজন করে মনের মানুষ থাকে। আর এই মনের মানুষকে নিয়ে যত জল্পনা কল্পনা। যদিও সবাই মনের মানুষকে পেতে চাই। কারো মনের মানুষ পাওয়া হয় আর কারো পাওয়া হয় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার মনের মানুষ কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তবে আপনি ঠিক বলেছেন প্রত্যেক মানুষের মনের মধ্যে প্রিয় মানুষ আছে। আর এই প্রিয় মানুষকে সবাই পেতে চায়। আর এই প্রিয় মানুষ নিয়ে আপনি কবিতাটি লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ওই সেই দিন থেকে যখন আমি আপনাকে কবিতা সম্পর্কে কিছুটা জ্ঞান দান করেছিলাম তারপর থেকে লক্ষ্য করে আসছি এই পর্যন্ত কিন্তু অনেকটা অগ্রসর হয়ে গেছেন কবিতা লেখার প্রতি। আর প্রত্যেকটা কবিতা বেশ সুন্দরভাবে লেখার চেষ্টা করে থাকেন। অনেক ভালো লাগলো এমন সুন্দর একটি প্রেম অনুভূতিমূলক কবিতা পড়তে পেরে। আর তা আবার আপনার নিজের হাতের লেখা সত্যিই অসাধারণ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা ভালোবাসার কবিতার মাঝে বেশ কিছু ভালোবাসার দিকনিদর্শন ফুটিয়ে তুলেছেন। কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি একদম ঠিক বলেছেন আপু বন্ধুর সাথে অনেকদিন না দেখা হলে মনের মাঝে কেমন যেন একটা উতলা উতলা ভাব সৃষ্টি হয়। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। কবিতাটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। মনের মানুষকে নিয়ে এত কথা জমে আছে মনের ভেতর তা আপনি কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আপু। আসলে মনের মানুষকে নিয়ে অনেকেরই অনেক স্বপ্ন থাকে। এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39