আমার স্বরচিত অনুভূতির কবিতা -- 💚❤️ " বাংলা আমার মাতৃভাষা "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি সবাই খুব ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।বেশ অবেকদিন ধরে অনুকবিতা শেয়ার করে আসছি।তবে আজ অনেকদিন পর একটি কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

international-2690863_1280.jpg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

বন্ধুরা,আর দুই দিন পর ২১ শে ফেব্রুয়ারী।আর এই দিনটি আমাদের বাঙালী জাতির জন্য চির স্মরনীয় একটি দিন।এই দিনকে ঘিরে আমরা নানা ধরনের আয়োজন করে থাকি।২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।পৃথিবীর আর কোন দেশ ভাষার জন্য এতো তাজা প্রান বিলিয়ে দিয়েছে এমন ইতিহাস কোথাও নেই।আমরা গর্বিত জাতি।আমরা আমাদের মুখের ভাষা এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য নির্বিচারে নিজেদের প্রাণ বিসর্জন দিতে কুন্ঠাবোধ করিনি।যে দেশে বাস করবো সেই দেশে বসে মনের ভাব প্রকাশ করার ভাষা থাকবে না,তা মেনে নিতে পারেনি আমাদের সেই দামাল ছেলেরা।তাঁদের ত্যাগের জন্য আজ মনের ভাব প্রকাশ করার ভাষা পেয়েছি।মা বলে ডাকার সৌভাগ্য অর্জন করেছি।সেই ভাষা শহীদদের কি করে ভুলে থাকি।সকাল হলে দিনের শুরু হয় আমার বাংলা ভাষাকে নিয়ে।বাংলা না থাকলে মনের কথাগুলো কোনদিন প্রকাশ করা হতো না।তাইতো সকল কিছুর আগে আমার এই বাংলা ভাষা।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই কবিতাটি লেখা।আমার আজকের কবিতাটির নাম বাংলা আমার মাতৃভাষা। আমার আজকের এই কবিতাটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমার আজকের এই কবিতাটিতে ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষা।এই ভাষায় কথা বলতে,মনের অনুভূতি প্রকাশ করার মাঝে খুব বেশি শান্তি মেলে।আমার এই মায়ের ভাষার জুড়ি নেই।মাতৃভাষা বাংলা না হলে মনের কথাগুলো আজ আর প্রকাশ করা হতো না।এই ভাষার জন্য কতো শতো প্রান উৎসর্গ হলো তার সীমা নেই।এই ভাষা শহীদদের জন্য রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।সকল ভাষা শহীদ অমর হয়ে রইবে আমাদের ইতিহাসের পাতায়।এই দেশ যতো দিন থাকবে ততোদিন ভাষা শহীদদের কথা সকল মানুষের অন্তরে অন্তরে থাকবে।সেই ভাষা শহীদদের কথা স্মরণ করেই আমার আজকের এই কবিতা।

চলুন তবে কথা আর না বাড়াই।কবিতাটি পড়ে আসি---

কবিতা -"বাংলা আমার মাতৃভাষা"


লেখা - শিমুল আক্তার


বাংলা আমার মাতৃভাষা
সকল ভাষার সেরা
এ ভাষারই মধুর সুরে
যাই বলে যাই কথা।

মধুর চেয়েও মিষ্টি লাগে
আমার মাতৃভাষা
মনেপ্রাণে তাই বলে যাই
বাংলা আমার ভাষা।

মনের ভাব প্রকাশ করার
মাতৃভাষার নেই জুড়ি
তাইতো সবাই এই ভাষাতেই
মনের কথা বলি।

কতো শতো প্রাণ যে গেলো
এই ভাষারই জন্য
শ্রদ্ধা নিবেদন করি মোরা
তোমাদের ই জন্য।

তোমাদের ঋণ শোধ হবে না
দেশ যতোদিন আছে
স্মরণীয় হয়ে রইবে তোমরা
সব মানুষের মনে।

তোমরা ছিলে তোমরা আছো
আমাদের মুখের ভাষায়
যুগ যুগ ধরে রইবে তোমরা
ইতিহাসের পাতায়।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsung A20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ (1).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (2).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলে মাতৃভাষা বাংলার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে বাংলার সন্তানেরা। আসলে কোন জাতি মাতৃভাষার জন্য এত ত্যাগ স্বীকার করেননি। আর মাতৃভাষা বাংলাকে পাওয়ার জন্য হাজারো মানুষ শহীদ হয়েছে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আর দুইদিন পর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার আগে বাংলা আমার মাতৃভাষা এই কবিতাটি খুবই সুন্দর ভাবে আপনি লিখেছেন এবং কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই সকাল বেলা মাতৃভাষা বা়ংলা নিয়ে কবিতাটি পড়ে মন ভরে গেলো ৷ বেশ চমৎকার লিখেছেন আপু ৷ আসলেই এই মাতৃভাষা বাংলার জন্য বাঙালি জাতি লক্ষ মানুষের প্রানের বিনিময় ৷ যা যারা বিশ্বে এমন রচিত ঘটনা নেই ৷ যা হোক দারুন ছিল কবিতা টি ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি চির স্মরণীয় দিন।এই দিনে আমাদের অনেক বাঙালি জাতি বাংলা ভাষার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।সর্ব শেষে আমরা আমাদের মাতৃভাষা বাংলা কে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আজকে আপনি একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মাধ্যমে একুশে ফেব্রুয়ারির সকল খুঁটিনাটি তুলে ধরেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

এই মাসটি আমাদের জন্য স্মরণীয় । মাতৃভাষার জন্য একদল তরুণ নিজের জীবনকে মিলিয়ে দিয়েছিল। যেটা পৃথিবীর বুকে অবিস্মরণীয় হয়ে আছে। অন্য কোথাও ভাষার জন্য প্রাণ দেয়নি। আপনি বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে অনেক কথা লিখেছেন। তার পাশাপাশি প্রিয় বাংলা ভাষাকে নিয়ে অনেক সুন্দর কবিতা। যেটা আপনার অনুভূতি থেকে লিখেছেন খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 
 2 years ago 

একুশে ফেব্রুয়ারি জাতির জন্য খুব একটি স্মরণীয় দিন। আর আপনি বাংলা মাতৃভাষা কে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন আপনি। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সাবলীল মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

পৃথিবী‌ যতদিন থাকবে একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সত্যিই আমরা গর্বিত আমাদের এই বাংলা ভাষার জন্য সত সত তরুণ তার রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর বাংলা উপহার দিয়ে গিয়েছেন। আপনি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখছেন। কবিতাটি পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন অনেক গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন। আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ এই কবিতার মধ্যে দিয়ে আপনি অনেকগুলো বিষয় এখানে ফুটিয়ে তুলেছেন এবং একটির পর একটি লাইন যখন আমি পড়ছিলাম তখন অনেকটা ভালো লাগছিল৷ খুব সুন্দর ভাবে আপনি সবগুলো লাইনের সামঞ্জস্যতা রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

সুন্দর মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ রইলো আপনার জন্য।

 2 years ago 

শুধুমাত্র মাতৃভাষাকে ধরে রাখার জন্য বাংলাদেশের মানুষ, দেশের জন্য যতটা করেছে কিংবা যত প্রাণ বিসর্জন দিয়েছে, এরকম নজির পৃথিবীর অন্য কোথাও নেই, একথা একেবারেই সত্যি আপু। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেকে কেন্দ্র করে এবং সমস্ত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি যে কবিতাটা লিখেছেন, সেটা সত্যিই বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আপনার কবিতার ভিতরে মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা ভাষা প্রেমের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62675.83
ETH 1780.00
USDT 1.00
SBD 0.38