আমার স্বরচিত ভালোবাসার কবিতা - ❤️ " ভালোবাসার মায়া "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ


woman-3092100_1280.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি একটি কবিতা পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন নানান অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতেও আমার ভীষণ ভালো লাগে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে প্রতিনিয়ত চেষ্টা করলে কবিতা লেখা ধীরে ধীরে আরো ভালো হয়।তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করতে।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা আমি শেয়ার করে থাকি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি খুব বেশী অনুপ্রেরণিত হই।

যেকোনো অনুভূতি নিয়ে কবিতা লিখতে আমার ভালো লাগে।তবে বেশী ভালো লাগে বিরহ নিয়ে লিখতে।কবিতা হলো মনের অনুভূতিকে ফুটিয়ে তোলা। আজকের কবিতাটি আমি ভালোবাসার অনুভূতি নিয়ে লিখেছি।আমার কবিতার নাম-" ভালোবাসার মায়া"।ভালোবাসা এক অনুভূতির নাম।এই ভালোবাসা পেয়ে একজন মানুষ তার জীবন যেমন বদলে ফেলতে পারে ঠিক তেমনি ভালোবাসার মানুষের কথা ভেবে ভেবে দিন রাত কাটিয়ে ও দিতে পারে। ভালোবাসা এক স্বর্গীয় অনুভূতি। ভালোবাসাকে ঘিরে মানুষ কতো ই স্বপ্ন দেখে।প্রিয় মানুষটির হাত ধরে কাটিয়ে দেয় জীবনের প্রতিটি সময়।সুখ কিংবা দুঃখ প্রিয় মানুষটির হাত ধরে কাটিয়ে দেয় আজীবন।এমন কিছু অনুভূতি নিয়েই আমি আমার আজকের ভালোবাসার কবিতা ভালোবাসার মায়া কবিতাটি লিখেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে কবিতাটি আবৃত্তি করে।

আসুন,বন্ধুরা কবিতারি আবৃত্তি করি--

কবিতা- " ভালোবাসার মায়া"



.

লেখা - শিমুল আক্তার


.

.দিবা নিশি বসে
ভাবি তব কথা
কানে বাজে সেই সুর
সুমধুর ও সেই বানী।

মন জুড়ে আছো তুমি
এই হৃদয় ও মাঝে
হাত দুটো ধরে রেখো প্রিয়
যাবো না ছেড়ে।

যতনে রেখেছি খুব ভালোবেসে
মায়ার বাঁধনে বেঁধেছি খুব সযতনে
শত আঘাতে ও কভু যাবো না ছেড়ে
ভালো যে বেসেছি তুমি আছো মনে।

স্বপ্ন বুনেছি যত তোমাকে নিয়ে
ভাবনারা ভীড় করে এই দুচোখেতে
সযতনে রেখেছি আগলে তোমায়
হাত দুটো ধরে রেখো শত ঝামেলায়।

দিবানিশি মনে পরে তোমার মিষ্টি মুখ
তোমায় পেয়েছি তাই লাগে সুখ
দুজন দুজনাতে রয়েছি মিশে
থাকবো দুজন দুজনাতে আজীবন সুখে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...RscgLNoBb1KBCLwVx4Ly2LtvoSsDMknKEhizYWLsYhiEbF7WTCTGgXpMEpUgC3MBuz4jRXsrdPvCkQGHmjEpX3Q9ZcxGSeAAwSrKyJhD7vfxmzp3NG92VmKJ46.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

.

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 last year 

বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।

 last year 

চমৎকার একটি কবিতা লিখেছেন আপু ।আপনার কবিতার প্রতিটি লাইন ছিল অসাধারণ। বিশেষ করে ভালোবাসার মায়া কবিতার নামটি শুনে আমার কাছে দারুণ লেগেছে।ভালোবাসার মায়ায় পরলে সে মায়া ছেড়ে দূরে ছড়ানো সত্যিই ভীষণ কঠিন।খুব চমৎকার ছিল আপনার লেখা কবিতাটি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61897.09
ETH 1733.97
USDT 1.00
SBD 0.38