ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " একটি ফুলের নানান রঙের ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


শুভ সকাল সবাইকে।প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

একটি ফুলের নানান রঙের ফটোগ্রাফিঃ


20240212_122336.jpg

শীতকাল প্রায় শেষের দিকে। আসছে বসন্ত।এই বসন্ত সব গাছের নতুন পাতা ফুল, ফল নিয়ে আসবে।তাইতো একে ঋতুরাজ বসন্ত বলা হয়। এখন চারিদিকে ফুলের মেলা দেখা যায়। বাইরে বের হলে সুন্দর কোন কিছু দেখলে আসলে ফটোগ্রাফি না করে পারিনা।আগে ফোনের গ্যালারি ভর্তি হয়ে থাকতো নিজেদের ফটোগ্রাফি আর খাবারের ফটোগ্রাফি দিয়ে।কিন্তু এখন মোবাইলে আছে নানান রকমের ফটোগ্রাফি। যা কিছু চোখে ভালো লাগে তাই বাইরে গেলে তোলা হয়।আর নতুন করে ছেলের স্কুলের অনেক নোটস ও থাকে,হিহিহি।কি করবো বলেন সবই তো জীবনের অংশ।

20240212_122410.jpg

ছেলেকে স্কুলে দিতে গেলে ফুল চোখে পরে।কিন্তু সব সময় ফটোগ্রাফি করার সময় পাওয়া যায় না।ওদের স্কুল অনেক বড় এরিয়া নিয়ে।তবে আমি ওর স্কুলের সামনের দিকের কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করবো।এই ফুলটির নাম হচ্ছে ডায়ান্হাস।এই ফুলের চারা অনেক লাগানো হয়েছে।তাইতো স্কুলের সামনের দিকটা ফুলে ফুলে ভরে আছে।আর এমন দৃশ্য দেখে ফটোগ্রাফি না করে কি পারা যায় বলেন তো।আমিতো ফটোগ্রাফি করার জন্য অস্থির হয়ে যাই।সেই অস্থিরতা থেকেই আজ কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম ডায়ান্হাস ফুলের। আশাকরি বিভিন্ন রঙের ডায়ান্হাস ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে ও ভালো লাগবে।

20240212_122552.jpg

ছোট ছোট ফুলগুলোর নানা রঙ দেখে মুগ্ধ হয়ে যেতে হয়।যেই কালার দেখি সেটাই কিন্তু ভালো লাগে।কোন একটা ফুল অন্যটার চাইতে কোন অংশে কম নয়।

20240212_122545.jpg

ছোট ছোট গাছে এতো চমৎকার ফুল দেখে ভীষণ ভালো লাগছিলো।পবিত্রতার ছোঁয়া যেনো পাচ্ছিলাম ফুল গুলো দেখে।

20240212_122514.jpg

20240211_122141.jpg

20240211_122130.jpg

ফুল হলো ভালোবাসার প্রতীক।এই ফুল ভালো না বেসে আসলে পারা যায় না।ফুল গাছে থাকলেই এর সৌন্দর্যটা বেশী ভালো লাগে।ফুল কখনও ছিঁড়ে হাতে নেয়ার পক্ষে আমি নই।একটি ফুলের কতোই না রঙ।আলাদা আলাদা ভাবে সবগুলো রঙ ই ভীষন ভালো লাগছিলো।আপনাদের কাছে কালার গুলো দেখে কেমন লাগলো জানাবেন।

20240212_122541.jpg

20240212_122402.jpg

শেষে সাদা রঙের ফুলটি শেয়ার করলাম।সাদা ফুলটি যেনো আরও বেশি ভালো লাগছিলো।যদিও সাদা রঙের প্রতি আমার দুর্বলতা রয়েছে।আপনাদের কাছে কেমন লাগলো এই ডায়ান্হাস ফুলের নানান রঙ দেখে?? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ডায়ান্হাস ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd.gif

Sort:  
 2 years ago 

বাহ ছেলের স্কুলে যেয়ে দারুন ফুলের ফটোগ্রাফি করেছেন আপু।এই ফুলটি আমার কাছে ভালো লাগে।আমার একটি এই ফুলের গাছ ছিল। অনেক দিন আগে মারা গিয়েছে।বেশ খারাপ লেগেছিল। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ফুল গাছটি মারা গেছে শুনে আমার ভীষণ খারাপ লাগলো আপু।শখের জিনিস বলে কথা।ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। শীতকালে নানান রঙ্গের ফুল দেখতে পাওয়া যায় আর ফুল দেখতে অনেক ভালো লাগে। আপনার একটি ফুলের নানান রঙ্গের ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতের সময় বিভিন্ন ধরনের ফুল দেখতে বেশ ভালই লাগে। চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ছিল। সাদা রংয়ের ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকেও।

 2 years ago 

এখন যে কোন ফুলের বেশ কয়েকটি করে রঙ দেখা যায়। বসন্তকালে চারদিকে ফুলের মেলা হয় আর এই জন্য বসন্তকে ঋতুরাজ বলা হয়। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল আপু। অসংখ্য ধন্যবাদ কয়েকটি রঙের একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু এই ফুলের নাম যে ডায়ান্হাস সেটা কিন্তু আমার জানা ছিল না। আপনি কিন্তু বাচ্চার স্কুলে যাওয়ার সময় দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফিই আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আগে আমাদের ফোনের গ্যালারি ভর্তি হয়ে থাকতো নিজেদের ফটোগ্রাফি আর এখন নানা ধরনের ফটোগ্রাফি দিয়ে ভরা থাকে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন ছিলো। বিভিন্ন কালারের ডায়ান্হাস দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। তবে সাদা রঙের ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনি একটি ফুলের বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন। বিশেষ করে একটি ফুল এত কালারের হয়েছে সেটা দেখে একটু বেশি ভালো লাগলো। তাছাড়া আমার কাছে সাদা কালার এবং লাল কালারের ফুল অনেক ভালো লাগে। একই কালারের সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই আমার কাছে খুব ভালো লাগলো। আপনি ফুলের নানার রঙের ফটোগ্রাফি করেছেন। তবে মোবাইলের গ্যালারিতে অনেক সময় ফটোগ্রাফি গুলো থাকলে সেগুলো কাজে লাগে। সত্যি বলতে আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে নানার রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ডায়ান্হাস ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ছেলের স্কুলের গেটের সামনে এত সুন্দর সুন্দর ফুলে ভরা জেনে ভালো লাগলো। স্কুলের ভিতরে এভাবে ফুল গাছ দিয়ে সাজানো থাকলে আমার কাছে খুব ভালো লাগে। ফুলের সৌন্দর্য স্কুলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলে। আপনি ডায়ান্হাস ফুলের বিভিন্ন কালার ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38