🥰 " ভালোবাসা অবিরাম "-- প্রিয় বড় দাদার জন্মদিন উপলক্ষে আমার স্বরচিত কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ বিকাল সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

Cover-Birthday.jpg

Banner credit --@hafizullah
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

আমি @shimulakter,আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ ঢাকা থেকে। আমি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করি।আজ ও একটি কবিতা নিয়ে হাজির হলাম।তবে আজকের কবিতাটি কিছুটা ভিন্ন। আপনারা সবাই জানেন আজ বড় দাদা @rme দাদার জন্মদিন। তাই দাদার জন্মদিনকে কেন্দ্র করে আমার মনের অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি আমি সাজিয়েছি।দাদার জন্মদিন অথচ উইশ করবো না তা কি হয়? তাইতো আজ কবিতার লাইনগুলো সাজিয়েছি প্রানপ্রিয় দাদাকে শুভেচ্ছা জানিয়ে।

দাদা আমাদের মাঝে গাছের ছায়ার মতো।আজ আমার বাংলা ব্লগ এ এসে দাদাকে পেয়েছি।বাংলায় মনের কথাগুলো দাদার কারনে লিখতে পারছি।এই কমিউনিটির জন্য দাদার অবদানের কথা বলে শেষ করা যাবেনা।দাদার জন্য সুন্দর একটি পরিবার পেয়েছি।প্রানপ্রিয় এই মানুষটি এই কমিউনিটিকে শীর্ষে নিয়ে দাঁড় করিয়েছে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। সেই মানুষটির আজ জন্মদিন। আকাশে বাতাসে বহিছে যেনো আনন্দের ধারা।জন্মদিনের শুভক্ষনে জানাই শুভ জন্মদিন দাদা।আপনার জীবন হাসি-আনন্দে ভরে উঠুক। পরিবারের সবাইকে নিয়ে সুখে সাচ্ছন্দ্যে একই সাথে থাকবেন এই কামবাই করি।

আজকের এই কবিতাটি দাদা আপনাকে নিয়েই লিখেছি।অনেক ব্যস্ত সময় পার করছি।তার মাঝে ও আপনার জন্য কবিতাটি লিখেছে মনের অনুভূতি নিয়ে। আশাকরি আমার কবিতাটি সকলের ভালো লাগবে।তবে চলুন কবিতাটি পড়ে আসিঃ

ভালোবাসা অবিরাম


লেখা - শিমুল আক্তার



বছরের শেষ মাসটি জুড়ে
শুভ দিন আছে কতো শতো
আজ দাদার জন্মদিনে
শুভেচ্ছা জানাই তাই সকলে।

পরিবারের প্রধান দাদা
আছে সবার মন জুড়ে
জন্মদিনের এই শুভক্ষনে
রইলো ভালোবাসা অবিরাম।

মিষ্টি এই দিনটিতে দাদা
এলো যে ঘর আলো করে
সেই আলোর ঝলকানিতে
আলোকিত হয়েছি আমরা সকলে।

দেশ ও দশের করতে সেবা
তুলনা নেই আমার দাদার
দাদার জন্য রইলো মোদের
শুভেচ্ছা আর ভালোবাসা।

ভালোবাসার বাঁধনে বেঁধে
দাদা আছেন সবার তরে
ভালোবাসি আমরা সবাই
জানাতে এলাম জন্মদিনে।

শুভ হোক দিনটি তোমার
থেকো ভালো সব সময়
ভালোবাসি আমরা তোমায়
চিরদিন ই অবিরাম।

HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MQ5rA8UuUvaGRermEeDs8YYv1jb4TX4QUAAbRoaAJFmmUaGZUojU1gWvH66zbc...wdYfZe5zwHZgv7fSFyfX5YWvwFGCJXq8EuycKeaUaXARJjpb61mUGxLAjp1XsJ6PQbzF28Bu6LQTgryC3MSekzsBvnPpE3TAcMAMTMQbf9uvFuTHezySGMDKr6.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের এই বিশেষ কবিতাটি আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (2).png

Sort:  
 3 years ago 
 3 years ago 

আপু দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। দাদার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনার মনের অনুভূতি খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রথমে শ্রদ্ধেয় দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। আসলে আজকের এই শুভক্ষণে দাদা জন্মদিনে হৃদয় কত আনন্দিত তা বলে বুঝানো যাবে না। শুধু হৃদয়ে ভালোবাসা দিয়ে বলতে চাই ভালো থাকবেন প্রিয় দাদা‌। আপনার প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটুক এই আশাবাদ ব্যক্ত করি। শ্রদ্ধেয় দাদার জন্মদিন উপলক্ষে কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। সময় নিয়ে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39