💕 অনলাইন থেকে ড্রেস কেনা | | আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম



হ্যালো,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।

বন্ধুরা, বৈশাখ মাসের প্রখর তাপে জন-জীবন অতিষ্ঠ। একটু বৃষ্টির আশায় সবাই অপেক্ষায়।এর ই মাঝে দেখতে দেখতে রোজাও শেষ হয়ে এলো। আসছে খুশির ঈদ। আর এই ঈদে কিছু কিনব না তাই কি হয়।যেই গরম এবার পরেছে তাতে কেনাকাটা করার কথা চিন্তাই করা যায় না।যদিও আমি বেশির ভাগ কেনাকাটা অনলাইনেই বিভিন্ন পেইজ থেকেই করি। তাইতো ঈদের কেনাকাটা অনলাইনেই করে নিয়েছি।রোজা রেখে ভিড় ঢেলে কেনাকাটা করার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই।সেই অনলাইন কেনাকাটার অনুভূতি নিয়েই আমার আজকের ব্লগ। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


WhatsApp Image 2023-04-16 at 7.57.48 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

অনলাইন থেকে ড্রেস কেনাঃ



অনলাইন শপিং বর্তমানে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে। যদিও এই জনপ্রিয়তা একদিনে হয়নি। প্রথম দিকে অনলাইন শপিং আমাদের দেশে তেমন নির্ভরযোগ্য ছিল না।কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে।আগে আমি অনলাইন থেকে কেনাকাটার কথা ভাবতেই পারতাম না। কিন্তু এখন অনলাইন থেকেই কেনাকাটা করতে বেশী ভালো লাগে। ভিড় ঠেলে মার্কেটে যাওয়ার চাইতে মোবাইলে টুক করে অর্ডার প্লেস করতে অনেক বেশি ভালো লাগে আমার। সেই অনুভূতি নিয়েই আমার আজকের এই ব্লগটি লেখা।

WhatsApp Image 2023-04-16 at 7.58.18 PM.jpeg

সত্যি কথা বলতে ভিড়ের মধ্যে গিয়ে কেনাকাটা করা সব সময়ই আমার অপছন্দের একটি বিষয়।তারপরেও কেনাকাটা করতে তো যেতে হতোই। তবে করোনার সময় থেকে আমি পুরোপুরি অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছি।আজ অব্দি অনলাইন থেকে কেনাকাটা করে ঠকিনি।এদিক দিয়ে নিজেকে লাকি ভাবতেই পারি,তাই না বলুন ?

যাই হোক আসছে ঈদে ড্রেস কিনেছি "style echo " থেকে।এবার ই এই পেইজ থেকে প্রথম কেনা।এ বছর যে গরম পরেছে তাতে কটন ড্রেস ছাড়া উপায় নেই।আমি এমনিতেও কটন ড্রেস ই বেশি কিনে থাকি।যাই হোক এই পেইজে এই ড্রেসটা পছন্দ করে তাদের জানানোর একদিন পরেই ডেলিভারি করে দিয়েছিল। হাল্কা কালারের ড্রেসটি এই গরমে বেশ ভালোই আরাম দেবে। ড্রেসটির উপরে কিছু ডিজাইন আছে যা সেলাই করে ফিক্সড করে নিতে হবে। ড্রেসটির দাম হয়েছে ১৬৫০ টাকা।আর ডেলিভারি চার্জ নিয়েছে ১০০ টাকা।টোটাল হয়েছে ১৭৫০।

WhatsApp Image 2023-04-16 at 7.58.29 PM.jpeg

জামার ডিজাইনগুলো আলাদা ভাবেই ছিল। এখন শুধু নিজের মাপ মত বানিয়ে নিলেই হবে।কেমন হল আমার এই ড্রেসটি ? জানাবেন তো। আসলে ঘরে বসেও নিজের মন মত ড্রেস কিনতে পারাও কিন্তু ভাগ্যের ব্যাপার।আমি একেক সময় একেক পেইজ থেকে ড্রেস অর্ডার করে থাকি।এবার এই পেইজ থেকে এই প্রথম ড্রেসটি এনেছি।সত্যি কথা বলতে অনলাইনে দেখে সেই ড্রেস সামনে এনে দেখে যদি ঠিক মনের মত হয় তার চাইতে ভাল আর কি হতে পারে ।তাইতো খুব ভালো লাগলো।আর আপনাদের মাঝে শেয়ার করলাম।

আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার এই ব্লগটি লেখা সার্থক হবে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif


পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল পোস্ট
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA23
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা


💜 অনুচ্ছেদটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।💜


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4LFR1aw2ZDmZr54xrugk5LoApFZTW2Z6WtKjQkvr3nnhc1ej5P7pmqWzrMMSWBRr81y99J6KeccJ5Mc7sbzFdGBuiQk6XZrWbdxSdtoZYkDYe.gif

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHdw4Lnnd7vDuUDbageny2q4tcqY67XTENmaNTPL2iTUiPLCqBbQKhHYYaGJV812mqcc8t1YL34YTsyE3RupjMP2C48p5VU82DGjEPjStYmNu3A19ET7VN6.jfif

Sort:  
 3 years ago 

যদিও বা আমার অনলাইন থেকে কোন কিছু কেনার অভিজ্ঞতা নেই। তবে আপনি অনলাইনে শপিং করতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। এবার আমার অবশ্য একটা পাঞ্জাবি পছন্দ হয়েছিল অনলাইনে তবে কেনার সাহস পাইনি বলতে পারেন। 🥴 যাইহোক আপনি যে অনলাইনে শপিং করে কখনো ঠকেননি জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে অনলাইন থেকে ড্রেস কেনার মুহূর্ত টা আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 3 years ago 

হে ভাইয়া ঠকিনি এখনও। দোয়া করবেন যাতে আর না ঠকতে হয়।অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলেই আপু রমজান মাস চলে যাচ্ছে কিন্তু এখনো বৃষ্টির দেখা পেলাম না বৈশাখ মাসের তাপ যেন পুরোপুরিভাবে আমাদেরকে দিয়ে যাচ্ছে। আপনি কোন ঝামেলা ছাড়াই অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছেন। ডেলিভারি চার্জ সহ সব মিলিয়ে ১৭৫০ টাকা, ড্রেসের কোয়ালিটি দেখে যতটুকু বুঝতে পারছি তাদের দাম অনলাইনে আর বেশি নেয়নি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো।

 3 years ago 

মাঝে কিছুদিন মানুষ অনলাইন থেকে যেকোনো কিছু কেনাকাটা করে অনেক প্রতারিত হয়েছে তবে বর্তমান অবস্থা খুবই ভালো এখন আর আগের ওই আবহাওয়াটা নেই।।
আমি অনলাইনে একটি ঘড়ি অর্ডার দিয়েছি এখনো হাতে পাইনি।।
আপনার ধারণা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।।

 3 years ago 

মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

অনলাইন এ ড্রেস কেনার সুবিধা অনেক ভীর ভিতরের মার্কেটে যেতে হয় না। তারপর ড্রেস যদি মনের মতো হয় তাহলে তো কোন কথায় নেই। আপনার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, এই হালকা কালারটা আমাদের ও পছন্দ। যাইহোক অনলাইন হোক কিংবা অফ লাইন হোক ড্রেস যদি ভাল হয় তাহলেই ভাল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো।

 3 years ago 

প্রথম দিকে একটু ঠান্ডা ছিল বলে আমার মার্কেট করা শেষ করতে পেরেছি। এখন যদি হতো তাহলে সত্যি বাহিরে গিয়ে এত ভিড় ঢেলে মার্কেট করার কোনো ইচ্ছে নেই। প্রচন্ড গরম আর অতিরিক্ত রৌদের জন্য বাহিরে যাওয়া একদমই সম্ভব না। আমি একবার শাড়ি কিনেছি আর আমিও ঠকিনি। বর্তমানে বেশির ভাগ মানুষ ঘরে বসে অনলাইন থেকে অর্ডার করে জামা কাপড় কিনতে বেশি পছন্দ করে। আপনার ড্রেস সত্যি অনেক সুন্দর হয়েছে। অনলাইন থেকে ড্রেস কিনার খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো।

 3 years ago 

এই গরমে বাহিরে গিয়ে জামা কাপড় কেনা সত্যি ভীষণ মুশকিল। আপু আপনি ঘরে বসে আপনার পছন্দের ড্রেস কিনেছেন দেখে ভালো লাগলো। আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও কখনো অনলাইনে ড্রেস কেনা হয়নি। সাধারণত মার্কেটে গিয়ে কেনা হয়। তবে এই গরমে বাহিরে যাওয়া ভীষণ মুশকিল।

 3 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

রোজা রেখে বিড় ঠেলে মার্কেটে না গিয়ে অনলাইনে কিনেছেন দেখে ভালো লাগলো। তবে মাঝেমধ্যে কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে কেনাকাটা করে ঠকতে হয়। অনলাইনে কেনার পর যদি নিজের মনের মত পছন্দের হয় তাহলে খুবই ভালো লাগে। অনলাইন থেকে ড্রেস কেনা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমিও আপনার মত অনলাইনে কেনাকাটা করে থাকি বেশিরভাগ। নিজের জন্য থেকে শুরু করে বাবুর জন্য। আসলে এই গরমে বাজারে গিয়ে দেখে দেখে কেনার থেকে আমি মনে করি ঘরে বসে পণ্য কেনা ভালো আছে। তবে অবশ্যই যেখান থেকে নিচ্ছি সেটা আমাদের বিশ্বাসযোগ্য এবং কাপড়ের মান ভালো হতে হবে। অবশ্য সব সময় পাইকারি দোকান থেকেই বেশিভাগ নিয়ে থাকি। অনলাইন থেকে ড্রেস কেনার অভিজ্ঞতা করে খুব ভালো লাগলো আপু।

 3 years ago 

হে আপু বাইরে ঝামেলার চাইতে ঘরেই ভাল কেনা।ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আমার খুব প্রিয় পেইজ হচ্ছে স্টাইল ইকো।প্রায় সময় ই আমি কেনাকাটা করি,এমনকি এই ঈদেও নিয়েছি।🤓

 3 years ago 

তাই নাকি, তবেতো খুবই ভালো।আর একজন পেলাম।আমি অবশ্য এই প্রথম এই পেইজ থেকে নিয়েছি।আর খুব ভাল ও লেগেছে।ধন্যবাদ আপু মতামত দেয়ার জন্য।

 3 years ago 

করোনার মধ্য থেকে আপনি অনলাইনে শপিং করছেন এবং এখন পর্যন্ত কখনই ঠকেননি এটা জেনে নিজের কাছে অনেক বেশি অবাক লাগছে। তবে অনলাইন থেকে যদি পণ্য ভালো পাওয়া যায় তাহলে শুধু শুধু এই ভিড়ের মধ্যে কষ্ট করে দোকানে যেয়ে কি লাভ আমিও সেটাই মনে করি। অনলাইন থেকে কেনা করার আনন্দ ঠিক তখনই যখন নিজের মনের মত পণ্য পাওয়া যায়। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36