জেনারেল রাইটিং পোস্ট - " ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত "

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।বছরের আজ শেষ দিনে শেষ পোস্ট করতে চলে এলাম।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

ভুল থেকে শিক্ষা নেওয়া উচিতঃ


21959.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো জেনারেল রাইটিং পোস্ট।মানুষ মাত্র ই কিন্তু ভুল করে থাকে।আর এই ভুল থেকে আমরা মানুষরা শিক্ষা লাভ করতে পারি।আমরা যদি মনে করি ভুল করেছি,আর এখানেই আমাদের জীবনের শেষ তবে কিন্তু এটা বোকামী ছাড়া আর কিছুই না।আমাদের উচিত এই ভুল কিছু থেকে শিক্ষা গ্রহন করা।

আমরা মানুষ জীবনধারনের জন্য,নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোন না কোন সময় ভুল কোন কাজ করে ফেলতেই পারি।ভুল করা মানেই সেই কাজের শেষ নয়।বরং ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।ভুল করা মানে ই নিজেকে সংযত করা নয়।বরং যে কাজে আমাদের ভুল হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সঠিক ভাবে কাজটি করার মতো মনোবল থাকতে হবে।

আমাদের মনে রাখতে হবে সব কাজ সঠিকভাবে নাও ও হতে পারে।হয়তো যেকোনো কাজের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যেতে পারে।সেই ভুল করা কাজ নিয়ে আমাদের হতাশ হওয়া চলবে না।কিংবা ওই কাজটি করা থেকে থেমে গেলেও চলবে না।আমাদের কে নতুন রুপে ভুল করা কাজটি থেকে শিক্ষা নিয়ে আবার কাজটি করে যেতে হবে।

ভুল হয় বলেই মানুষ সঠিক কাজকে মূল্যায়ন করতে পারে।তাই ভুল ও সঠিক একে অন্যের পরিপূরক।আমরা ভুল হলে ভুলকে ধরে বসে না থেকে ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক কাজ করার চিন্তা করবো।আমরা মনে রাখবো মানুষ মাত্র ই ভুল করে।আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক কাজ করার চেষ্টা করে যাব।আজকের বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

20764.png

20765.gif

20729.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39