জেনারেল রাইটিং - "সবার মাঝে থেকেও যখন একা"

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

সবার মাঝে থেকেও যখন একাঃ


14026.jpg

সোর্স

সবার মাঝে থেকে ও যখন কারো নিজেকে নিঃসঙ্গ লাগে তখনই সেই মানুষটি একা অনুভব করে।আর নিঃসঙ্গতা খুবই কষ্টের।এই নিঃসঙ্গতা মূলত অনুভব হয় যখন সেই মানুষটির মতামত,আচরন,কথাবার্তা অন্য কারো সাথে না মিলে,তখনই কিন্তু সেই মানুষ ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পরে।তার চারপাশের এতো এতো মানুষ,বন্ধু, আত্মীয়-স্বজন থাকলে নিজে একদম একা হয়ে যায়।আমরা মানুষ মাত্রই আলাদা আলাদা স্বভাবের কিংবা আচরনের।একজন মানুষের আচরন, কথাবার্তা অন্য একজন মানুষের সাথে মিলবে এমনটা নাও হতে পারে।রুচি,স্বভাব ও আচরনের গরমিন হলে মানুষ তখন একাকিত্ব অনুভব করে।

বেঁচে থাকার জন্য আমাদের কিছু একান্ত আপন মানুষের প্রয়োজন পরে।আর আমরা আমাদের আশে-পাশের মানুষগুলোর সাথে নিজেকে যখন মিলিয়ে দেখি আচরনগত,স্বভাব,কথাবার্তার সাথে কোন ভাবেই মিলছে না।তখন আমরা অনেক বেশী কষ্ট পাই।নিজেকে সবার মাঝে থেকেও একাকী লাগে।মনের কথা বলার মতো কাউকে আমরা পাই না।তাই অনেকের মাঝে থেকেও নিজেকে একা লাগে।

একাকিত্ব খুব ভয়ংকর বিষয়।তিল তিল করে মানুষকে শেষ করে দেয়।আর লক্ষ্য করে দেখবেন,আপনার মতের সাথে,আচরনের সাথে,স্বভাবের সাথে কোন একটা কিছুতে যদি মিল না থাকে তখন কিন্তু নিজেকে অনেক বেশি অসহায় ও একাকী লাগে।মনে হয়,আমার নিজেকে বোঝার মতো আপন মানুষ একজন ও নেই।একাকিত্ব এতোটাই যন্ত্রণার যে মানুষ কে বেঁচে থাকার আগ্রহকে ও গ্রাস করে নেয়।

আমরা মানুষ হিসেবে কিছু আপনজনের মধ্যে থেকে নিজের সুখ-দুঃখ ভাগ করে বাঁচতে পছন্দ করি।কিন্তু যখন দেখা যায় সেই মানুষ গুলোর সাথে আমাদের মতের অমিল,মনকে বোঝার মতো কোন চেষ্টা নেই,সেই মানুষের আচরনে আপনি সদাই অতিষ্ঠ তখন কিন্তু সেই আপন মানুষ গুলো আপনার মনের কোন জায়গাতেই ঠাঁই পেতে পারেনা।তখন নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়।আর তখন আপন মানুষ রেখে মনের কথা গুলো বাইরের মানুষের কাছে শেয়ার করা ও সম্ভব হয়না।তখন ব্যথায়,কষ্টে, একাকিত্বে তিল তিল করে ভেতর থেকে মানুষটি মরে যায়।বেঁচে থাকার ইচ্ছে ও মরে যায়।

মানুষ সামাজিক জীব।তাই একা থাকা কোনভাবেই সম্ভব নয়।কিন্তু আপনি যখন আপনার প্রিয় মানুষ গুলোর মধ্যে আপনার ভালো লাগা,মন্দ লাগা,সুখ অনুভূতি খুঁজে না পাবেন তখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে করবেন।আর এই একাকিত্বের যন্ত্রনা মৃত্যুর সমান।এই একাকিত্ব মানুষ কে অন্ধকারে নিয়ে যায়।সেই অন্ধকারই তাকে একদিন পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ নষ্ট করে দেয়।মৃত্যু ই তখন এই একাকিত্বের বোঝা থেকে মুক্তি দেয়।

আশাকরি আজকের বিষয়টি খুব সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি।আজ আর নয়।আবার ফিরে আসব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38