ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " এলোমেলো ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম


শুভ রাত্রি সবাইকে।প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

এলোমেলো ফটোগ্রাফিঃ


20231121_150249.jpg

বন্ধুরা,আজ এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এসেছি।আপনাদের কাছে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আশাকরি ভালো লাগবে।আমার আজকের ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময়ে তোলা।প্রথম ফটোগ্রাফিতে আপনারা চিকেন কাবাব দেখতে পাচ্ছেন।এই কাবাব গরম গরম নান রুটি,পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই কাবাব কিন্তু আমি ঘরেই তৈরি করেছি।কারন বাইরের খাবার আমার পছন্দ নয়।তাই চেষ্টা করি সব সময় বাইরের খাবার গুলো নিজে বাসায় বানানোর।এতে খাবারটি যেমন স্বাদের হয়।ঠিক তেমনি কিন্তু আত্মতৃপ্তি ও পাওয়া যায়।

20231231_114915.jpg

20231224_184348.jpg

এরপরে দ্বিতীয় ও তৃতীয় ফটোগ্রাফিটি একটি বিড়ালের। বিড়ালের নামটি হলো মিলি।এই ফটোগ্রাফিটি আমি আমার বাবার বাসায় গিয়ে তুলেছিলাম।বেশকিছু দিন আগেআমি আমার বাবার বাসায় গিয়েছিলাম।তখন ছাদের সিঁড়িতে মাথায় ফুল দিয়ে ও ঘুমন্ত মিলির ফটোগ্রাফি আমি করে নিয়েছিলাম।এতোটা নিশ্চিন্তে মিলি ঘুমাচ্ছিল।যা দেখে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না।

20231231_115127.jpg

20231231_115121.jpg

20231230_141755.jpg

20231230_141659.jpg

এরপরের ফটোগ্রাফি গুলো আকাশের। সত্যি কথা বলতে আকাশের ফটোগ্রাফি আমার সব সময় ই ভীষণ ভালো লাগে।তাইতো বাবার বাসায় গিয়ে ছাদ থেকে আর বারান্দা থেকে আমি আকাশের কিছু ফটোগ্রাফি করেছিলাম।তারই মধ্যে থেকে কিছু শেয়ার করলাম। আপনাদের কারো আকাশ আমার মতো কি ভালো লাগে ? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।

20231231_113842.jpg

20231231_113942.jpg

20231231_113900.jpg

এরপর দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।ফুল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।হোক সেটা তাজা ফুল কিংবা কাপড়ের।বাবার বাসার ড্রইংরুম থেকে আমি এই ফটোগ্রাফি গুলো তুলে নিয়েছিলাম।

IMG-20240101-WA0002.jpg

IMG-20240101-WA0026.jpg

এরপরের ফটোগ্রাফিতে চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন। আমরা থার্টি ফার্স্টের রাতে ছাদে গিয়ে খুব মজা করেছিলাম।আর সবার বাজি ফোটানো দেখছিলাম।চিকেন ফ্রাই,বিরিয়ানী ও খাওয়া হয়েছিল সেদিন।সবটাই কিন্তু ঘরে বানানো হয়েছিল।সেদিন বাবার বাসায়ই ছিলাম।

আশাকরি আমার আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।গত সপ্তাহে শ্বশুরবাড়ির এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম।আজ বাবার বাড়ির কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছি।আশাকরি সবাই খুব ইনজয় করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20,OPPO Reno 4Z 5G
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunX6PjYbGByjxeSRFzkWyoTrBsM99Em2BzSjyUorHApJaQqWyYTwKbaZTF6Hapc...6PXKEgWMjHxXT2HjqGJtif3otQm1h4x2CvvNmEpSCqiojRyhADfGaKvsXp6td79UXw1gpn38CAzfUiqfkWzvCJPm3UVZzGYo2z3YHLptKUpBvjAc21npziY9TU.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd.gif

Sort:  
 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে আপু কারণ একটি পোষ্টের মাঝে অনেক কিছু দেখার সুযোগ হয়ে যায়। আজকের এই পোষ্টের মাঝে আপনি যেমন প্রাকৃতিক দৃশ্য রেসিপি দৃশ্য বিড়ালের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সব মিলে কিন্তু বেশ ভালো লাগলো দেখতে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
 2 years ago 

অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে এবং বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মিলিকে দেখে অনেক ভালো লাগলো আপু। দেখতে ভারী কিউট। আর লোভনীয় খাবারের ছবিগুলো দেখেও অনেক ভালো লাগলো। দেখেই তো খেতে ইচ্ছে করছে। ভিন্ন ধরনের সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে ও।

 2 years ago 

সত্যিই আপনার আজকের ফটোগ্রাফি গুলো এলোমেল ো স্বভাবের ছিল । খাবারের ফটোগ্রাফি কংক্রিটের শহর তার পাশাপাশি সবুজ দৃশ্য সব মিলিয়ে ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন । এইভাবে ফটোগ্রাফি করতে থাকলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। আপনার এলোমেলো ফটোগ্রাফি এবং আপনি দারুন ফটোগ্রাফি করেছেন এলোমেলো বলতে বেশ মানিয়েছে। বিড়ালের ছবিটি আমাকে মুগ্ধ করলো তথাপিও ফুলের কিছু ছবি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আর্টিফিশিয়াল ফুল। চিকেন ফ্রাই টা বেশি সুস্বাদু হয়েছে
দারুন ছিল আপনার ফটোগ্রাফি পর্ব

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ্ বিভিন্ন রকমের এলোমেলো ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো আপু। যাই হোক খাবারের ফটোগ্রাফি দেখলেই তো ইচ্ছা করে খাইতে। থার্টিফার্স্ট নাইটের খাবারের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন দেখতে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো সত্যি খুব ভালো লেগেছে। খুব মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন দেখে লোভ লেগে গেল। আর আপনার বাবার বাসায় তোলা মিলি বিড়ালের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিড়াল ছানা মিলির ফটোগ্রাফি দেখে সত্যিই অসাধারণ লাগলো। এবং আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38