জেনারেল রাইটিং -- 💕 " অনাকাঙ্ক্ষিত ঘটনা "

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম
শুভ রাত্রি। আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।তাই এখন চেষ্টা করছি লেখার।আজ জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

অনাকাঙ্ক্ষিত ঘটনাঃ



travel-823299_1280.jpg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমি আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আপনারা আমার পোস্ট যারা পড়েন তারা জানেন আমার ছোট ননদের আজ লন্ডন থেকে বাংলাদেশ আসার কথা।ইতিমধ্যে আমার দুই ননদ ও দেবর এসেছে তারা বাড়ি চলে গিয়েছে।তাই গাড়ি বাড়িতে ছিল।আজ ভোরে গাড়ি আসার কথা। ননদ কাল এলে আমরা একসাথে বাড়িতে রওনা দেবো।কিন্তু কাল রাত যখন ১১ টা বাজে তখন কল দিল ননদ।কান্না করতে করতে বলল,ও নাকি আসতে পারবে না।

আমি জানতে চাইলাম,কি হয়েছে??আমার ছোট ননদ বলল,ও কাল রাতে লন্ডন এয়ারপোর্টে এসে যখন পাসপোর্ট শো করলো তখন তারা নাকি বলেছে আপনার পাসপোর্ট কিছু অংশ ছেঁড়া। তাই আপনি বাংলাদেশে যাওয়ার পারমিশন পাবেন না।এই সামান্য ছেঁড়া পাসপোর্ট নিয়েও আমার ছোট ননদ কিছু দিন আগে আমার দেবরের কাছে ইটালি ঘুরতে গিয়ে ইটালি,ফ্রান্স ঘুরে এসেছে।পাসপোর্টের এই সামান্য অংশটুকু ওর ছেলে হঠাৎ একদিন ছিঁড়ে ফেলেছিল।আমার ছোট ননদ ভেবেছিল ইটালি,ফ্রান্স যখন গিয়ে এসেছি,তখন বাংলাদেশে ও আটকাবে না।কিন্তু কাল বাংলাদেশে আসাতে আটকে দেওয়াতে ও কান্নাকাটি করতে শুরু করেছে।

আর তাই লন্ডন এয়ারপোর্টে আসার পর যখন ওকে আটকে দিল তখন আমরা জানতে পেরে আমাদের ও খারাপ লাগলো খুব।তাই আমাদের শিডিউল চেঞ্জ হয়ে গেলো। ছোট ননদ আসবে না বলে আমরা গাড়ি আর ঢাকায় না আসার জন্য না করে দিলাম।আমরা বাসে করে বাড়িতে গেলাম।আজ আমরা দুপুরের বাসে মোট আট জন রওনা দিয়ে আমার শ্বশুরবাড়ি এলাম।সাথে ছিল আমার আব্বু-আম্মু,ভাইয়ের ছেলেমেয়েরা।সবাই খুব ইনজয় করতে করতে এলাম।কিন্তু খারাপ লাগলো ছোট ননদের জন্য। সবাই একসাথে হলেও,ও আসতে পারেনি।এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আসলে কেউই প্রস্তুত ছিলাম না।আর তাই খুব খারাপ লাগলো আমাদের সবার।এই ছিল আমার আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


বিষয়জেনারেল রাইটিং
লেখা@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (2).png

Sort:  
 3 years ago 
 3 years ago 

আপনার ছোট ননদের জন্য খুব খারাপ লাগছে।বেচারি কতো আশা নিয়ে এয়ারপোর্টে এসেছে প্রিয় মাতৃভূমিতে আসবে আপনজনের কাছে কিন্তুু আকাঙ্খািত ঘটনার জন্য তা আর হয়ে উঠলো না।আপনার মনও খারাপ হয়ে গেলো কতো আশা নিয়ে ছিলেন যে ননদের সাথে বাড়িতে যাবেন। অবশেষে এসেছেন বাবা,মা,ভাই এর সাথে জেনে ভালো লাগলো।ধন্যবাদ পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

খুব খারাপ লাগছে৷ আপনার ননদ কত আশা করেছিলেন তিনি তার মাতৃভূমিতে আসবে৷ ভালো কিছু সময় পরিবারের সাথে অতিবাহিত করবে৷ তবে তা আর হয়ে উঠল না।
ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার অনাকাঙ্খিত ঘটনাটি পড়ে আমার কিন্তু বেশ খারাপ লাগলো। আসলে মাঝে মাঝে এমন হয়। মনের ইচ্ছে গুলো কোন এক অজানা কারনে আর পূরণ করা হয়ে উঠে না। আর এ জন্য তো মন খারাপ লাগার কথাই। এমন করে আশা দিয়ে যদি প্রিয় মানুষগুলো আর আসতে না পারে তাহলে কি আর মন ভালো লাগে? আমারও মনটা একটু খারাই হয়ে গেল। ধন্যবাদ আপু এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। পোস্ট পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ননদ এয়ারপোর্ট পর্যন্ত পাসপোর্ট এর কারনে আর বাংলাদেশে আসতে পারেনি, এটা জেনে সত্যি খুবই খারাপ লেগেছে। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো অনেক সময় ঘটে যায়। সবকিছুই ঠিক ছিল তবে এয়ারপোর্টে এসে এভাবে ফিরে যেতে হবে, এটা কেউ কখনোই কল্পনা করতে পারেনি। পরবর্তীতে আপনারা আবার ফিরে এসেছিলেন বাসে করে। যাইহোক এত সুন্দর করে পুরোটা লিখেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো। আপনার ছোট ননদ কত আশা করে লন্ডন থেকে বাড়ি আসার জন্য রওনা দিল। কিন্তু পাসপোর্ট এর কারনে সে আসতে পারে নাই। মাঝেমধ্যে এরকম হয়ে যায়। তবে মা বাবা ভাই এবং ছেলেমেয়েরা সবাই একসাথে গাড়ি করে বাড়িতে আসলেন শুনে ভালো লাগলো। আপনার অনাকাঙ্ক্ষিত পোস্টটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ননদ কত আশা করে দেশের মাটিতে আসতে চাইলো। পাসপোর্ট এর কারনে সে লন্ডন থেকে আসতে পারে নাই। তবে এরকম অনেকের শুনেছি বাড়িতে আসার সময় খুশির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাসায় রেখে আসে। আপনাদের অনেক স্বপ্ন ছিল ননদের সাথে সময় কাটাবেন। যাইহোক মা বাবা এবং অন্যান্যদেরকে নিয়ে বাড়িতে আসলেন। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38