আমার স্বরচিত বিরহের কবিতা - 💘 " আজ বড্ড একা "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত কবিতাঃ


Add a subheading_20241016_180646_0000.jpg

কানভা দিয়ে তৈরি

বন্ধুরা,আজ নিজের লেখা একটি বিরহের কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম।প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি নিয়ে কবিতা শেয়ার করা হয়।তবে কবিতা লিখতে হলে স্থির মন ও অনুভূতি প্রখর হতে হয়।নয়তো কবিতা লেখা যায় না।মনটা ভীষণ অস্থির আমার।আজকাল স্থির মন নিয়ে কিছু করা খুব কষ্টকর।তবু ও চেষ্টা করি আপনাদের মাঝে নিজেকে ভিন্ন ভিন্ন ব্লগে উপস্থিত করতে।আমার কবিতা আপনাদের ভালো লাগে তা আমি আপনাদের কমেন্ট পড়ে ই জানতে পারি।তাইতো প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হয়েই যাই।

কবিতা লেখা সহজ বিষয় নয়।কবিতায় যেমনি একটি বিষয় কে ফুটিয়ে তুলতে হয়।ঠিক তেমনি সেই কবিতাটিকে ছন্দময় করে তুলে ধরতে হয়।এতে করে পাঠক যারা কবিতাটি আবৃত্তি করেন তাদের কবিতাটি ভালো লাগে।আর এজন্য ই একটি কবিতা লিখতে গেলে ছন্দ ও ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি এজন্য সব সময় ছন্দের দিকেও বিশেষ নজর দিয়ে থাকি।

কবিতা কিংবা অনুকবিতা আবৃত্তি করতে আমার খুবই ভালো লাগে।আর তাই আমি কবিতা আবৃত্তি সুযোগ পেলেই করে থাকি।কখনো কবিতা লিখবো ভাবিনি।এই কমিউনিটিতে এসে সকলের অনুপ্রেরণায় আজ ও কবিতা লিখে চলেছি।চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা লেখার।আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগে বলেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছি।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

আজকের কবিতাটির নাম আজ ব্ড্ড৷ একা।এটা মূলত বিরহের কবিতা।প্রিয় মানুষ যখন না থাকে তখন জীবনটা খুবই কষ্টে কাটে।তখন নিজেকে বড্ড একা মনে হয়।ফেলে আসা স্মৃতি ছাড়া তখন আর কিছুই অবশিষ্ট থাকে না।এমন কিছু অনুভূতি নিয়ে আজ এই বিরহের কবিতাটি লিখেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।ভালো না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন।

আসুন কবিতাটি আবৃত্তি করে আসি ----

কবিতার নাম - আজ বড্ড একা


লেখা-শিমুল আক্তার


আজ নেই পাশে কেউ
বড্ড আমি একা
এই জীবনে পাবো না আর
ভালোবাসার দেখা।


জীবন চলছে অনিয়মে
কেটে যাচ্ছে দিন
দিন গুলো মোর সোনার খাঁচায়
রইলো না চিরদিন।

তুমি যখন ছিলে পাশে
রঙিন ছিল সবই
আজ তুমি চলে গিয়ে
সাদা -কালো সবই।

একাকী এই জীবন আমার
কাটবে জানি একা
জীবন-যুদ্ধে হেরে আমি
আজ বড্ড একা।

আকাশের ঐ বিশালতার মাঝে
হারিয়ে খুঁজি তোমায়
মায়ার বাঁধন ছিন্ন হলো
স্মৃতি গুলো আজ কাঁদায়।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...4vnNCJoz33KertpWqFdu8gRyDNrrxCGk1VeAhY73BFSyT2CoKtAtv3v56Mby6YaJeRRPw8WjfSTJtEeZZenFeR33b31d84zjjDpezV9t54QGAGdmzfvKQjkBFU.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

IMG_5055.jpg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...kDi15WZZPbANXygF3SVKwZdVkuwRf1htbPVitjLviFeQQ5eKMhH7ZDZC5Zc1bZgHsniavKZa7QvEZdSVX1rP9UhKEvgek6idjzh2X6gci8Zajbp5FqmxK9TKBC.png

Sort:  
 2 years ago 
 2 years ago 

আপনার আজ বড্ড একা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে নিঃসঙ্গতা মানুষকে খুব কষ্ট দেয়। একা থাকলে কোন কিছুতে ভালো লাগেনা। আপনার কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। বেশ সুন্দর ভাবে কবিতাটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু ।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটি বিরহের কবিতা লিখেছেন। কবিতা লিখতে আমার ভালো লাগে। কবিতা আবৃত্তি করতেও আমি খুব পছন্দ করি। অসাধারণ ভাবে কবিতা লিখেছেন আপনি। যেখানে লাইনে লাইনে বিরহের অনুভূতি প্রকাশ পেয়েছে।

 2 years ago 

আপনার স্বরচিত বিরহের কবিতা আজ বড্ড একা পড়ে অনেক ভালো লাগলো। এই ধরনের বিরহের কবিতাগুলো পড়তে আমার বেশ ভালো লাগে।প্রিয় মানুষ কাছে না থাকলে সত্যিই কষ্ট অনুভব হয়। সেই সময় নিজেকে অনেক একা লাগে। দারুন একটি অনুভূতি নিয়ে আমাদের মাঝে কবিতাটি শেয়ার করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু বিরহের কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে আজকে আপনি খুব সুন্দর একটি বিরহের কবিতা লিখেছেন।আজ বড্ড একা এই কবিতার ভাষা অসাধারণ। আসলে প্রিয় মানুষ পাশে না থাকলে বড্ড একা লাগে। তবে কবিতা লেখা এত সহজ নয়। সুন্দর মনের অনুভূতি দিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36