আর্ট পোস্ট --- 💦 " সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর্ট "
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আজ একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ বছরের প্রথমদিন।খুব উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি কাটলো।আমি এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আজ এই র্আটটি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি আর্ট পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর্টঃ
বন্ধুরা,নতুন বছরের আজ প্রথম দিন।আর এই দিনে আমার বাংলা ব্লগের সবাইকে জানাই মনের গভীর থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।আপনারা সবাই ভালো আছেন আশাকরি।আর এই বছরটি সকলের হাসি- আনন্দে কাটবে এমনটাই প্রত্যাশা করি।আসুন আজকের এই নতুন বছরের শুভেচ্ছা আর্টটি আপনাদের মাঝে তুলে ধরি।চলুন আগে দেখে নেই এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল।
প্রয়োজনীয় উপকরণঃ
১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রাবার
৪.সাইন পেন
৫.স্কেল
৬.কম্পাস
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে আমি একটি বৃত্ত এঁকে নিলাম।এরপর মাঝ বরাবর থেকে একটু নীচে একটি দাগ কেটে নিলাম।এবার কালো সাইন পেন দিয়ে এঁকে নিলাম।
ধাপ -- ২
এরপর এক এক করে ছবির মতো এঁকে নিলাম।
ধাপ -- ৩
এবার পেন্সিলের শেড দিয়ে একটি পান্ডা এঁকে নিলাম।
ধাপ -- ৪
এরপর উপরে লম্বা দাগ টেনে টেনে লাভ চিহ্ন এঁকে নিলাম।এরপর লাল সাইন পেন দিয়ে কালার করে নিলাম।
ধাপ -- ৫
এরপর সাল টি লিখে কালার করে নিয়ে উপরের কনারে গাছ এঁকে নিলাম।আর লাভ চিহ্নের মধ্যে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।
ধাপ -- ৬
এরপর আমি আমার নামটি লিখে নিলাম।আর এর মধ্যে দিয়েই আমার আঁকাটি শেষ হলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| বিষয় | আর্ট |
|---|---|
| ডিভাইস | SamsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Twitter link
নতুন বছরের শুভেচ্ছা রইল আপু ৷ আপনি আপনার সুন্দর আর্টের মাধ্যমে নতুন বছরকে বেশ ভালো ভাবেই শুভেচ্ছা জানিয়েছেন ৷ অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট ৷ ভীষণ ভালো লাগলো আমার আর্টটি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য ৷
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।আপনি আজকে নতুন বছর উপলক্ষে সুন্দর একটা আর্ট পোস্ট করছেন। আপনার আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর এর উপলক্ষে আপনি একটি আর্ট পোস্ট শেয়ার করেছেন। আপনার আর্ট করার ধাপগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে অনেক ভালো লেগেছে আপু। এত সুন্দর আর্ট করে আমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু।
আজকে আপনি আর্ট পোস্ট করেছেন। সত্যি কথা বলতে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আজকে আপনি আর্ট পোস্ট করেছেন, ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনাদের শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাইয়া।
প্রথমেই আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ।নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অজ্ঞান করার এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লাগলো।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা। এভাবেই আপনার জীবন যেন হাসি খুশি ভাবে কাটুক। আপনি খুব সুন্দর ভাবে একটি আর্ট করলেন। নতুন বছর উপলক্ষে এরকম আর্ট গুলো দেখতেও বেশ ভালো লাগলো। বিশেষ করে পেন্সিলের আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু আপনাকেও সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অসাধারণ একটি আর্ট করেছেন। এটা আঁকতে মনে হচ্ছে আপনার বেশি একটা সময় লাগেনি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু।
আপু আপনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর্ট তৈরির মাধ্যমে। আপনার আর্ট তৈরি পোস্টি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। নতুন বছরকে সামনে রেখে আপনি বেশি দারুন একটি আইডিয়া মাথায় নিয়ে পোস্ট তৈরি করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
এটা জেনে খুবই ভালো লাগলো যে বৎসরের প্রথম দিন অনেক আনন্দ উল্লাসে কাটিয়েছেন। নতুন বছর উপলক্ষে দারুন একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। যদিও নতুন বছর উপলক্ষে সকলেই অনেক সুন্দর সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করেছে আপনারটাও অসাধারণ ছিল। চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।