💦 ম্যান্ডেলা আর্ট 💦 --- প্রথম প্রচেষ্টা [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
হ্যালো বন্ধুরা
আসসালামু-আলাইকুম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
ম্যান্ডেলা আর্টঃ
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ " এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরেও নিজের অ্যাক্টিভিটিজ ধরে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে তুলে ধরার।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।সপ্তাহে প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে প্রথম একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হলাম।হয়ত ভালো হয়নি তেমন কিন্তু আমার চেষ্টা থাকবে সর্বদা।চলুন দেখে নেই এই ম্যান্ডেলা আর্ট করতে আমার কি কি উপকরন লেগেছে।
প্রয়োজনীয় উপকরনঃ
১. সাদা কাগজ।
২.পেন্সিল ।
৩.জেল পেন
৪.কম্পাস
৫.স্কেল
কার্য প্রণালী
ধাপ-১ |
|---|
কম্পাস দিয়ে প্রথমে কতগুলো অর্ধ বৃত্ত এঁকে নিলাম।
ধাপ-২ |
|---|
এরপর প্রথম ঘরটিতে বিন্দু দিয়ে এরপর ছবিতে দেয়া ডিজাইনগুলো করে নিলাম।
ধাপ-৩ |
|---|
এরপর পাতা এঁকে একপাশ গাঢ় করে এঁকে নিলাম।আর একপাশ ফাঁকা রেখে উপরে ছোট ছোট গোল গোল করে এঁকে নিলাম।এরপর দাগ কেটে কেটে উপরে বড় বড় পাপড়ি এঁকে নিলাম।
ধাপ-৪ |
|---|
বড় পাপড়ির মধ্যে দাগ কেটে উপরে ঢেউয়ের মত লাইন টেনে নিলাম।
ধাপ-৫ |
|---|
এরপর পুরো লাইন জুড়ে ছোট ছোট দাগ টেনে নিলাম।
ধাপ-৬ |
|---|
এরপর ছোট গোল গোল এঁকে তার মাঝে সামান্য ভরাট করে তার উপর বড় পাপড়ি এঁকে নিলাম।পাপড়ির মাঝে ভরাট করে উপরে একটা ডিজাইন করে নিলাম।
ধাপ-৭ |
|---|
এরপর উপরের ডিজাইন গুলো দিয়ে দিলাম।
ধাপ-৮ |
|---|
এরপর পাতা এঁকে একপাশে গাঢ় করে এঁকে অন্য পাশে ছোট দাগ কেটে আঁকা শেষ করলাম।
ধাপ-৯ |
|---|
এই ধাপে এসে নিজের নাম লিখে আঁকাটি শেষ করলাম।
উপস্থাপনাঃ
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - SamsungA20
ফটোগ্রাফার - @shimulakter
স্থান -ঢাকা
আজকের আর্ট এ পর্যন্তই।ম্যান্ডেলা আর্ট আজ প্রথম করলাম,ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর কেমন লাগল তা কমেন্টে অবশ্যই জানাবেন।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।
প্রথম প্রচেষ্টায় আপনি সফল হয়েছেন, এভাবেই এগিয়ে যান। আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আসলে আমাদের সবারই উচিত পোস্টের ভিন্নতা আনা। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। সামনে আরো ম্যান্ডেলা উপহার দিতে পারবেন আশাকরি, ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু। মন্তব্য পেয়ে ভাল লাগলো।
প্রথম প্রচেষ্টায় আপনি সফল হয়েছেন, আপু। আপনার আঁকানো ম্যান্ডেলাটি অসাধারণ হয়েছে।দেখে মনেই হচ্ছে না যে আপনি এই প্রথম ম্যান্ডেলা আর্ট করেছেন। এভাবেই চালিয়ে যান আপু আগামীতে আরও অনেক অনেক ভালো আর্ট আমরা দেখতে পারবো।সুন্দর ম্যান্ডেলা আর্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকে ও অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য আপু।
আপু আপনার প্রথম ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম,প্রথম আর্ট হিসেবে অনেক ভালো করেছেন।পরবর্তী ম্যান্ডেলার অপেক্ষায় রইলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
ম্যান্ডেলা আর্ট আমার খুব ভাল লাগে। আমিও ম্যান্ডেলা আর্ট করতে ভালবাসি। আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট অংকন করেছেন। প্রথমবার হলেও আপনি খুব দক্ষতার সাথে আর্ট সম্পন্ন করেছেন। ছোট ছোট ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে নতুন নতুন ব্লগ শেয়ার করেছেন ৷ এর জন্য অনেক অনেক ধন্যবাদ ৷ আপনার ম্যান্ডেলা আর্ট টি অনেক ভালো হয়েছে ৷ আর মাঝে মধ্যে ব্যস্ততা চলে আসে ৷ ব্যস্ততা সময় কেটে যাক এমনটাই প্রতার্শা ৷
ধন্যবাদ ভালো থাকবেন ৷
অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো।
পোস্টের ভিন্নতা আনতে পারলে সৃজনশীলতার প্রকাশ ঘটবে সেই জন্য আমিও আপনার মত প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমার পোস্টে ভিন্নতা আনার চেষ্টা করে যাচ্ছি । আপু আমি বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকি আমাদের এই কমিউনিটিতে। যদিও ম্যান্ডেলা আর্ট করতে আমার বেশ ভালো লাগে। আপনি প্রথম চেষ্টায় বেশ ভালো একটি ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখে বেশ ভালো লাগলো। আপনার ম্যান্ডেলা আর্ট টি উপস্থাপনাও বেশ গোছানো ছিল।
আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমরা যদি মন দিয়ে যে কোন কাজে আগ্রহ দেখাই তাহলে অবশ্যই তাতে আমরা সফলতা অর্জন করতে পারব। যেমন আপনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন নতুন নতুন সৃজনশীলতা দেখানোর জন্য অবশ্যই আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। আমরা যেকোনো কাজ করতে পারি কিন্তু পিছনে চলে যাওয়ার ফলে পারিনা তাই আমাদেরকে সবসময় সামনে থাকতে হবে। আপনার আর্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। প্রশংসা না করে আর পারছি না। সত্যিই আপনি প্রশংসার দাবিদার।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু ।
আমরা যে কোন কাজ যদি মন দিয়ে করার চেষ্টা করি অবশ্যই তাতে সফল হবো। আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। যা দেখে আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে। এরকম আর্ট গুলো দেখলে মনটা একেবারে ভরে যায়। এভাবেই এগিয়ে যান আপনি দেখবেন আগামীতে আরো ভালো কিছু অর্জন করতে পারবেন। কখনো থেমে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার কাছ থেকে এরকম কাজগুলো আরো দেখতে চাই।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে কাজ করার আগ্রহ বেড়ে গেল ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।
ম্যান্ডেলা আর্টগুলো আমি বুঝিনা আর কখনো চেষ্টাও করিনা। তবে আপনার প্রথম আকা হিসেবে মনে হয় বেশ ভালো হয়েছে। চালিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।