💚 নিয়মমত চলা ও সময় সম্বন্ধে সচেতনতা 💚 | | [ ১০% লাজুক খ্যাঁকের জন্য ]
হ্যালো বন্ধুরা
আসসালামু-আলাইকুম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
Canva দিয়ে বানানো
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ " এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। আমার আজকের ব্লগের টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজ কোন বিষয় নিয়ে লিখতে চলেছি।হ্যাঁ, ঠিক ধরেছেন আমি আজ একজন মানুষের উন্নতির জন্য কিংবা সফলতার জন্য সবচেয়ে মূল্যবান যে বিষয় দুটি খুব প্রয়োজন তা হচ্ছে নিয়মমত চলা ও সময় সম্বন্ধে সচেতনতা এই দুটি বিষয় নিয়ে কিছু লিখতে চলেছি।আশাকরি সবাই সাথেই থাকবেন।
বন্ধুরা, একজন মানুষের সফলতার গল্প যদি আমরা শুনি তবে জানতে পারবেন তার সফলতার পেছনে কতটা পরিশ্রম ও সময় তাকে দিতে হয়েছে। কোন ভালো কিছুই এমনি এমনি আসে না। তার পেছনে নিয়ম করে সময় দিতে হয়। তবেই সেই কাজ থেকে সফলতা আসে।বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ।এই ডিজিটাল যুগ থেকে আমাদের রিয়েল লাইফে যা কিছু হোক না কেন আমরা যেভাবে কল্পনা করি সেভাবে কিন্তু পৃথিবী চলে না। পৃথিবী চলে পৃথিবীর নিয়মে। আপনি যদি এই পৃথিবীর নিয়মে চলতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পরবেন বা আপনার সফলতা আপনার কাছে ধরা দেবে না।
আমরা প্রত্যেকটি মানুষ আলাদা।আমাদের স্বপ্ন গুলো ও ভিন্ন। এই ভিন্নতার মাঝে ও মিল সবার একটাই সবাই যার যার জায়গায় সফল মানুষ হতে চায়। এর জন্য একমাত্র কাজ ই হচ্ছে নিয়মের মধ্যে দিয়ে চলে সময়ের সদব্যবহার করা।নিয়মটা আসলে কি? এই নিয়ম কি কেউ আসলে জোর করে দেয় ? একদম ই নয়। এই কথা বুঝাতে আমি আমার ছেলেবেলার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি,তবে হয়ত আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি যখন একদম ছোট সবে স্কুলে যাওয়া আসা করছি,তখন আম্মুর বলা কথামত সবকিছু করার চেষ্টা করে গেছি।সকাল থেকে রাত অব্দি সবটাই মায়ের কথামত করে গেছি।কারন তখন ছোট ছিলাম।সকাল হলেই স্কুলে যেতাম,আসতাম যখন যা কিছু আম্মু বলতো সেইভাবেই চলতে শিখে নিলাম। আম্মু যে ফোর্স করতো তেমন কিছু নয়। সেই থেকে চলতে চলতে আমার সবকিছুই নিয়মের মধ্যে এসে গেছে। এখন এই বয়সে এসে ওআমি সেই নিয়মের মধ্যেই রয়ে গেছি।নিয়মের বাইরে যেতে মন যে মাঝে মাঝে বিদ্রোহ করে না,তেমন কিন্তু নয়। মাঝে মাঝেই মন নিয়ম থেকে বের হতে ঝটপট করে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানিনা,আমি নিয়ম থেকে বের হলে কোনভাবেই শান্তি পাইনা।তখন মনে হয়,আমার নিয়মমত চলাই ভালো।ছেলেবেলা থেকে নিয়মমত চলার কারনে এর বাইরে গেলে আসলে তৃপ্তি পাই না।যখন আপনি নিয়ম মত চলতে শুরু করবেন তখন সময় সম্বন্ধে সচেতনতা আপনার এম্নিতেই হয়ে যাবে।কারন নিয়মমত চলতে থাকা একজন মানুষ কখনো সময়ের বাইরে কিছু করতে পারে না। আর যখনই মানুষটি নিয়মমত চলে, সময়ের মূল্য দিয়ে চলে তখন তার কাছে সফলতা এমনি এসে ধরা দেয়।
বর্তমান ডিজিটালের এই সময়ে সবকিছুই আপডেট হচ্ছে,তবে আমরা কেন আপডেট হতে পারব না।সময়ের কাজ সময় মত করে,নিয়মমত চলতে আমাদের নিজেদেরই নিজেদেরকে সময়ের সাথে সাথে আপডেট করে চলতে হবে,তবেই তো সফলতা এসে ধরা দেবে।আপনি যদি নিয়মমাফিক না চলেন,সময়ের কাজ সময়মত না করেন তখনই সব কাজ আপনার মাথায় এসে ভর করবে।তখন আপনি চিন্তা করবেন কোনটা রেখে কোনটা করবেন।আর আপনি যদি নিয়ম মত চলেন তবে সময় মত সবকাজই আপনার শেষ করতে পারবেন।তখন আপনার জীবনে সফলতা আসতে বাধ্য।পৃথিবীতে যত সফল মানুষ রয়েছেন তারা সবাই সময়ের মূল্য দিয়েই সফলতা পেয়েছেন।
সময়ের কাজ সময়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা নিয়মমত চলতে শুরু করি প্রতিটা সময়ের দাম দিয়ে চলি তবেই জীবন সফলময় হয়ে উঠবে। আমাদের সবার মনে রাখতে হবে একবার সময় চলে গেলে আর ফিরে আসবে না।নিয়মমত না চললে যেমন সফলতা আসবে না তেমনি আপনার শারীরিক অবনতি ও ঘটবে। আমাদের সবার উচিত অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহন করে বর্তমানকে শুধরে নিয়ে নিয়মের মধ্যে নিজেকে নিয়ে সময়ের কাজ সময়ে করা। তবেই দেখবেন আপনার বর্তমান জীবন সুন্দর আর ভবিষ্যতেও সফল একজন মানুষ হয়ে উঠতে পারবেন।
আজ আর নয়। আশাকরি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।
আপু আপনি ঠিক বলেছেন আমাদের নিয়েমে পৃথিবী চলে না। আমাদেরকে পৃথিবীর নিয়মে চলতে হবে। তা নাহলে আমরা পিছিয়ে পড়বো। আর সফল হতে হলে বা কোন কিছু অর্জন করতে হলে নিয়ম মাফিক কাজ করতে হবে। ধন্যবাদ আপু।
ব্লগটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
আপু দারুন একটি ইউনিক টপিক তুলে ধরেছেন ৷ আসলে সময় যত গড়াচ্ছে সবকিছু ডিজিটাল হচ্ছে ৷ তাই নিজেকে পরিবর্তন করা ভীষন ভীষন দরকার ৷ আর নিজেকে তৈরি করতে গেলে কল্পনার কোনো বিকল্প নেই ৷ অনেক সুন্দর একটি পোষ্ট শেয়ার করেছেন ৷ পড়ে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু ৷
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। খুব সুন্দর বিষয় আপনি আমাদের মাঝে আলোকপাত করেছেন। বলা হয়ে থাকে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই আমাদের সবার উচিত সময়ের প্রতি যত্নশীল হয়ে সময়ের কাজ সময়ে করা। এবং যেকোনো বিষয়ে সচেতন থাকা। জীবনে সফলতা অর্জন করতে হলে সময়ের কাজ সময়ে করে এবং সবসময় সচেতন থেকে নিজেকে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিতে হবে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন আপু। আমরা যদি সবকিছু সময় আর নিয়ম মেনে চলি তাহলে অবশ্যই আমরা একদিন সাফলতা পাবো। তাই আমাদের উচিত সময় আর নিয়মের সঠিক কাজে লাগানো।
ব্লগটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।