লাইফ স্টাইল পোস্ট - " হঠাৎ গাছ থেকে গাছ পাকা তাল নীচে পরলো "

in আমার বাংলা ব্লগ4 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।

হঠাৎ গাছ থেকে গাছ পাকা তাল নীচে পরলোঃ


46924.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ সুন্দর কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আজকের লাইফ স্টাইল বিষয়ের অনুভূতি গুলো মূলত তাল নিয়ে।তাল একটি ফল।তবে অনেক ঝামেলার কারনে তাল খুব একটা খাওয়া হয়না।আমার শ্বশুরবাড়িতে তাল গাছ একটি।এই গাছটিতে বেশ অনেক তাল ধরে।যখন ঢাকায় ছিলাম তখন আমার শ্বাশুড়ি তালের রস ঘন করে জ্বাল দিয়ে বক্সে ডিপ করে পাঠাতো।তাল আমার পছন্দ নয়,তাই শ্বাশুড়ি মাকে তাল পাঠাতে নিষেধ করতাম।তখন শ্বাশুড়ি বলতো বছরের ফল একবার হলে খেতে হয়।শ্বাশুড়ি মায়ের কথা ফেলতে পারতাম না তাই তালের রস ঢাকায় পাঠালে আমি তালের পিঠা তৈরি করে দিতাম।

46928.jpg

এখন বাড়িতে আছি তাই সব রকমের ফলের গাছের ফল আমাকেই দেখতে হয়।আজ আর শ্বাশুড়ি বেঁচে নেই।তাই বাড়িতে থাকার কারনে আমাকেই এখন সবকিছু খেয়াল করে রাখতে হয়।এতে যেমন আনন্দ আছে তেমনি মাঝে মাঝে কষ্ট ও হয়।এইতো গতকাল বিকেলে আম্মুর সাথে বসে গল্প করছিলাম।হঠাৎ শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি গাছের নীচে একটি তাল পরে আছে।দেখে ভীষণ আনন্দ লেগেছিল।কিন্তু কষ্ট ও লাগছিল নীচে গিয়ে তালটা আনতে হবে বলে।কারন ছেলে বাসায় ছিল না।আর বাসায় আর কেউ ছিল ও না যে তাকে পাঠাবো।তাই বাধ্য হয়ে আমাকেই আনতে হলো নীচে নেমে।

46920.jpg

46927.jpg

আমি কখনও গাছ থেকে পাকা তাল পরতে দেখিনি।গতকাল তাল পরতে দেখে আর নিজের হাতে তুলে আনতে আমার ভীষণ ভালো লেগেছিল।পাকা তালের ঘ্রান ভারী মিষ্টি।তাল থেকে তালের রস বের করা একটু কষ্ট হলেও এই তালের রস খেতে ভারী মিষ্টি হয়।আশাকরি এই তালের রস দিয়ে কোন একটা রেসিপি তৈরি করবো।পাকা তালের ঘ্রানে আমার ঘর মৌ মৌ করছিল।আর তালটা এতো পরিমান ওজন আমি আমার এক হাতে রেখে ফটোগ্রাফি করতে খুব কষ্ট হয়েছিল।তবুও মনের আনন্দে আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।আর ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরছি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

আজ আর নয়।এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

55.gif

46614.jpg

46602.png

46606.gif

Sort:  
 3 hours ago 

অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য।

 3 hours ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38