ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " এলোমেলো কিছু ফটোগ্রাফি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

শুভ সন্ধ্যা সবাইকে । প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

20231225_092015.jpg

20231225_092023.jpg

ফটোগ্রাফি করতে আমার ভীষন ভালো লাগে।তবে আগে বিভিন্ন রেসিপির কিংবা সেলফিই তোলা হতো কিন্তু এখন চেষ্টা করি ভালো ভালো যা কিছু চোখে পরে তার ফটোগ্রাফি করতে।ফটোগ্রাফিটা আসলে একদিনে ভালো হওয়ার নয়।এজন্য দরকার হয় প্রতিনিয়ত চেষ্টার। প্রতিনিয়ত চেষ্টা করলে সবই সম্ভব হয়।

কিছুদিন আগে বাবার বাসায় গিয়েছিলাম।আমার বাবার বাসা পুরোনো ঢাকার ওয়ারীতে। আপনারা হয়তো অনেকেই জানেন।ভাইয়ার বারান্দায় সামান্য কিছু গাছ আছে।আর ছাদে অনেক গাছ আছে।ছাদের গাছ যদিও ঔই বাড়ির অনেকেরই।তবে একজন আছেন যিনি দেখাশুনা করেন।তিনি হিন্দু ধর্মাম্বলীর একজন মানুষ। আমরা গিয়ে দেখি তিনি পুজো করার জন্য কিছু ফুল ছিঁড়ে নিয়েছে।তাই ফুলগুলো গাছে আর দেখানো গেলো না।তাই ঝুঁড়ি থেকেই শেয়ার করবো।

20231225_092102.jpg

20231225_092124.jpg

আমি ঘন্টা খানেক আগে ছাদে গেলেই ফুলগুলো গাছে দেখানো সম্ভব হতো।যাই হোক এরপর আমি গাছে থাকা ফুল গুলো আপনাদের মাঝে এক এক করে তুলে ধরছি।

20231225_092304.jpg

20231225_092257.jpg

20231225_092251.jpg

আজকাল জবা ফুলের কত রকমেরই যে আছে তা আর কি বলবো।ফুল গুলো এখনো কলি অবস্থায় আছে।সম্পুর্ন ফুটে গেলে ফুলটি কতোই না সুন্দর লাগবে।

20231225_092046.jpg

20231225_092032.jpg

আমি এরপর বারান্দা থেকে কিছু ফুল গাছের ফটোগ্রাফি শেয়ার করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

20231230_141946.jpg

20231230_141940.jpg

এই ফুলের নাম আমার জানা নেই।কিন্তু ফুলটি কিন্তু চমৎকার লাগছে।দুটো কালারের কম্বিনেশন কিন্তু দারুন। তাই না, বলেন??

20231230_141848.jpg

20231230_141840.jpg

এরপর বোম্বাই মরিচ এই গাছটিতে ৪ টির মতো মরিচ ছিল।আমার বোম্বাই মরিচ খুব পছন্দ তাই দুটো ছিঁড়ে দিয়েছিল আম্মু।সত্যি মরিচ গুলো যেমন ঘ্রান,তেমনি ছিল ঝাল।আর আমার তো ঝাল ভীষণ পছন্দ।

20231230_141953.jpg

20231230_141921.jpg

বারান্দায় গাছ থাকলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমারও মনটা তাই ভীষণ ভালো লেগেছিল।আশা করি আপনাদের কাছে ও ভালো লেগেছে। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য।

আশাকরি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (2).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

Sort:  
 3 years ago 

আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপু ৷ দারুণ ফটোগ্রাফি করেছেন ৷ আসলে আমাদের পূজোর জন্য ফুলের প্রয়োজন হয় ৷ সেই ভদ্রলোক পুজোর জন্য ফুল গুলো ছেড়েছেন , এবং আপনি ওনার ঝুড়ি থেকে যে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন ৷ সেগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে ৷ সব মিলিয়ে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এলোমেলো ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ফুল সহ নানা ধরনের গাছের ছবি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লাগছে। আপনি যে গাছটির নাম উল্লেখ করতে পারেননি আমার কাছে ওই গাছের ফুল বেশি ভালো লেগেছে। গাছটির নাম আমি কোথায় যেন শুনেছিলাম আমাদের কমিউনিটি একজন ভাই সম্ভবত এই ফুল নিয়ে একদিন পোস্ট করেছিল নাম বলেছিলো ডায়ানথাস চিনেনসিস।

 3 years ago 

ও আচ্ছা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বি.... স্বাগতম আপু।

 3 years ago 

আপু আপনার বাবার বাসায় বেড়াতে গিয়ে খুব চমৎকার সব ফুলের ফটোগ্রাফি করেছেন। ছাদের ফুল গুলো দেখতে যেমন সুন্দর তেমনি আপনাদের বারান্দায় লাগানো প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। শিউলি ফুলের ফটোগ্রাফি দেখে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ছাদে তো তাহলে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুলের গাছই লাগানো রয়েছে। ছাদ কিংবা বারান্দায় যেখানেই হোক যদি বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো থাকে তাহলে এসব জায়গায় সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু ভীষন সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে ।সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি ও শিউলি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আপনার করা এই এলোমেলো ফটোগ্রাফি গুলো। এলোমেলো ফটোগ্রাফি গুলা এত সুন্দর করে করেছেন দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। ওনাদের বারান্দায় অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে দেখে ভালো লাগলো। হিন্দু ধর্মের ওই মানুষটা পূজো করার জন্য বেশ কিছু ফুল ছিড়ে নিয়েছিল। আর আপনি এটা দেখে ফুলগুলোর খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। যা আমার অনেক বেশি ভালো লেগেছে দেখতে। সবগুলো ফটোগ্রাফি অসম্ভব দারুন ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 
 3 years ago 

আপু, আপনার এলোমেলো ফটোগ্রাফিতে অনেক অনেক দিন পর শিউলি ফুলগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমার বাসাতেও শিউলি ফুলের গাছ ছিল, আর যখন শীতের সকালে গাছের নীচে অসংখ্য শিউলি ফুল ঝরে পড়েছিল, তখন দেখতে খুবই ভালো লেগেছিল। তবে এখন আর শিউলি ফুলের গাছটি নেই। ঘর তোলার কারণে কেটে ফেলা হয়েছে। তাই অনেকদিন পর আপনার শিউলি ফুল গুলো দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। যাইহোক আপু, আপনার এলোমেলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। সব গুলো দেখার মত।তবে গোলাপ ফুল আর নাম না জানা ফুলটির ফটোগ্রাফি। ফটোগ্রাফির সাথে সুন্দর আলোচনা করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার কাছে যেমন ভালো লাগে। তেমনি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখতেও আমি খুব পছন্দ করি। জবা ফুল টা দেখতে খুব সুন্দর লাগতেছে। এই জবা ফুল দেখতে কিন্তু অনেক বেশি বড় মনে হচ্ছে। প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দরভাবে করেছেন দেখেই, সবকিছু সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছে। বারান্দার মধ্যে গাছগুলোকে খুব সুন্দর ভাবে লাগানো হয়েছে। দুটো কালারের এই ফুলটার কালার আসলে অনেক বেশি সুন্দর। খালি চোখে দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফির মাধ্যমেও খুব ভালো লাগে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39