কাঁচের বোতলের উপর ডিজাইন

in আমার বাংলা ব্লগ3 years ago
**কাচের বোতলের উপর নিজ হাতে ডিজাইন করা ছবি **

হ্যালো আমার বাংলা ব্লগ। সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আজ আমি আপনাদের সামনে শেয়ার করব একটি কাঁচের বোতলের উপরে ডিজাইন করা ছবি ।আশা করি ভালো লাগবে আপনাদের।

IMG_20230825_132256.jpg

মূল উপকরণ :

১.একটি কাঁচের বোতল
২.জল রং
৩.রং করার জন্য তুলি
৪.একটি ট্রে

এবার আমি আমার তৈরির প্রসেসটি আপনাদের সামনে উপস্থাপন করব।

প্রথমে আমি একটি ফেলে দেয়া কাঁচের বোতল নিয়েছি।

IMG_20230825_123657.jpg

এরপর আমি কাঁচের বোতলটি আকাশি রং দিয়ে সম্পূর্ণটা রং করে নিয়েছি। রং করার পর আমি রঙটি শুকিয়ে নিয়েছি ভালোভাবে।

IMG_20230825_123713.jpg

এরপর নেভি ব্লুর রঙ দিয়ে আমি কিছু ফুল এঁকে নিয়েছি।

IMG_20230825_130935.jpg

এরপর হলুদ রং দিয়ে আমি আরো কিছু ফুল এঁকে নিয়েছি।

IMG_20230825_130947.jpg

এরপর লাল রং দিয়ে আমি ফুল গুলোর মাঝখানে দিয়েছি, যাতে ফুলটি দেখতে আরো সুন্দর লাগে।

এরপর আমি বোতলের নিচে হলুদ রং দিয়ে কিছু ডিজাইন করে নিয়েছি । নেভি ব্লু রং এর উপরে হলুদ রঙ দেয়ায় রঙটি সবুজ রঙে পরিণত হয়েছে।আপনারা যারা আর্ট করেন তারা নিশ্চয়ই জানেন কোন রঙের সঙ্গে কোন রং মেশালে কি রং এ পরিণত হয় । হলুদ ও নীল রং মিলে সবুজ রং তৈরি হয়। তাই আমারও রঙ টি পরিনত হয়েছে সবুজ রং এ।

IMG_20230825_131635.jpg

এরপর আমি নেভি ব্লুর রঙ বোতলের মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবং তার উপরে কিছু গোল গোল ডিজাইন করে নিয়েছি। এরই মধ্য দিয়ে তৈরি হয়ে যায় আমার বোতলের উপর ডিজাইন করা আর্ট।

IMG_20230825_132219.jpg

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন সকলেই। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:নিজ হাতে আঁকা ছবি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Sort:  
 3 years ago 

জল রং দিয়ে খুব চমৎকার করে কাঁচের বোতলের উপর ডিজাইন করেছেন। আপনার ডিজাইন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে জল রং দিয়ে আঁকা ডিজাইন গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। আপনার ডিজাইন করার প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁচের বোতলের উপর অনেক সুন্দর ডিজাইন করেছেন। এটা দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

বেশ সুন্দর হয়েছে ডিজাইনটি।ফেলে দেয়া এ ধরনের জিনিস নতুনভাবে ডিজাইন করে পুনরায় ব্যবহার করতে পারি। আর্ট করার বিভিন্নধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর করে কাচের বোতলের উপর ডিজাইন তৈরি করেছেন। আপনার তৈরি ডিজাইন টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ডিজাইন তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। নতুন কিছু নিয়ে আসা পর্যন্ত সাথেই থাকুন।

 3 years ago 

কাঁচের বোতলের উপর ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। জল রং দিয়ে খুব চমৎকার করে কাঁচের বোতলের উপর ডিজাইন করেছেন। বেশ চমৎকারভাবে সাজান গোছানোভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু জল রং দিয়ে কাঁচের বোতলের উপর খুব সুন্দর ডিজাইন করেছেন। আপনার এত সুন্দর ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। নতুন হিসেবে আপনি খুব সুন্দর পেইন্টিং করেছেন। আশা করি সামনে আরও ভালো কিছু দেখতে পাবো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

যারা আর্ট করতে ভালোবাসে তারা এবং এমন বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে আর্ট করে। কাঁচের বোতলের উপর বিভিন্ন ধরনের আর্ট করলে দেখতে খুবই ভালো লাগে। আপনার আজকের কাচের বোতলে আর্টটি খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনের কারণে আরো ভালো লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

কাঁচের বোতলের উপর খুবই সুন্দর একটা ডিজাইন করেছেন। কাঁচের বোতলের উপর এরকম ডিজাইন করা যায় এটি আমার জানা ছিল ন। কাঁচের বোতলের উপর আপনি যেভাবে ডিজাইনগুলো করেছেন প্রত্যেকটি ডিজাইন আমার খুবই পছন্দ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।আগামীতে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে।

 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে কাঁচের বোতলের উপর ডিজাইন তৈরি করে শেয়ার করেছেন। আসলে আপনার কাছ থেকে বেশ চমৎকার একটি ডিজাইন দেখতে পেলাম আপু আমরা। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ। সাথে থাকবেন।

 3 years ago 

কাঁচের বোতলের উপর অনেক সুন্দর একটা ডিজাইন করেছেন। ফুলগুলোর ডিজাইন অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি কিন্তু অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন। তাইতো কাঁচের বোতলের উপরেও অনেক সুন্দর ভাবে পেইন্টিং করেছেন। ফুলের পেইন্টিং করার কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আমি মনে করি যে কোনো জিনিস ফেলে না দিয়ে সেগুলো নতুন করে সাজিয়ে তুললে ভালো হয়। এই বোতলটির উপরে এখন আর্টিফিশিয়াল ফুল রাখলে এবং ঘর সাজালে দেখতে খুব ভালো লাগবে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি বার্তা আপনি আমাকে দিলেন। আমি অবশ্যই এখানে কিছু ফুল রেখে তা উপস্থাপন করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38