নিজ হাতে আঁকা ছবি

in আমার বাংলা ব্লগ3 years ago
** ফুলসহ ফুলদানি **

হ্যালো আমার বাংলা ব্লগ। সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভলো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতে আঁকা আরও একটি ছবি🖼️। আমি ছবি আঁকতে অনেক ভালোবাসি💞।তাই বার বার আামার নিজের আঁকা ছবি আপনাদের সাথে শেয়ার করি🥰।আজও তার ব্যতিক্রম নয়।আশা করি ভালো লাগবে আপনাদের।

আজ আমি যে ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে ফুলসহ একটি ফুলদানি। আমাদের সবার ঘরেই ফুলসহ ফুলদানি রয়েছে। ফুলদানিতে থাকে বিভিন্ন রকমের ফুল।ফুল এমন একটি জিনিস যা সকলেরই পছন্দের । তো আজ আমি ভাবলাম ঘরে সেই ফুলদানিটিকে আমি আমার খাতায় এঁকে ফেলি। ভাবনার সাথে কাজ শুরু করে দিলাম। আমি আমার আর্ট খাতায় ছবিটি এঁকে ফেললাম। আমি ছবিটি কিভাবে এঁকেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।

ছবি আঁকার মূল উপকরণ :
১.আর্ট খাতা
২.জল রং
৩.একটি 2b
৪.রং করার জন্য তুলি
৫.একটি ট্রে
৬.এবং কিছু পরিমাণ পানি

প্রথমে আমি 2b পেন্সিল দিয়ে ছবিটি এঁকে নিয়েছি।ছবিটিতে আমি এঁকেছি একটি ফুলদানি ও কিছু ফুল। আমি এখানে তিন ধরনের ফুল এঁকেছি। আর কিছু পাপড়ি এঁকেছি। এবং ফুলদানির গায়ে একটি ছোট সুন্দর ফুল এঁকেছি।

প্রথমে আমি ফুলদানিটি থেকে রং করা শুরু করি।ফুলদানিটির রং করার জন্য আমি প্রথমে নিয়েছি জল রং। এবং জলরং এর মধ্যে থেকে আমি সাদা এবং কালো রংটি মিশিয়ে একটি রং তৈরি করেছি। যা আমি ফুলদানিটির বডিতে লাগিয়ে দিয়েছি।

এরপর আমি ফুল গুলোতে রং করা শুরু করি। আমি একটি ফুটন্ত গোলাপ, একটি গোলাপের কলি ও একটি কাঠ গোলাপের মতো ফুল আঁকার চেষ্টা করেছি। গোলাপ ফুলটিতে প্রথমে আমি হালকা করে গোলাপি রঙ করি। এরপর লাল রং দিয়ে আমি এর সেপ টি এঁকে নেই।

কাঠগোলাপ দিতেও প্রথমে আমি হলুদ রং করি এবং মাঝখানে কাঁঠালি রং করি। এরপরে কাঁঠালি রঙের উপরে আমি হালকা গোলাপি রং দিয়ে ফোঁটা ফোটা দিয়ে নিয়েছি।

গোলাপের কলিটিও আমি সেম ভাবে একে নিয়েছি।

ফুল গুলোতে রং করা হয়ে গেলে আমি পাপড়ি গুলোতে রং করি।পাপড়ি গুলোতে আমি সবুজ রং ব্যবহার করেছি। সবুজ রং কে আমি কালো সাদা এবং নীল রং মিশিয়ে তৈরি করেছি। পাপড়িতে সবুজ রং করা হয়ে যাওয়ার পর আমি কালো রং দিয়ে এটা শেপ তৈরি করে নিয়েছি। গোলাপের ডাটি টিতে আমি সবুজ রং ব্যবহার করি।

এরপর আমি আবার ফিরে আসি ফুলদানির কাছে। ফুলদানিতে এবার আমি কিছু ডিটেলস এড করেছি। সাদা রং দিয়ে কিছু ডিটেলস এড করে নেই প্রথমে। এরপর আমি গোলাপি রং দিয়ে ফুলদানির মধ্যে থাকা ফুলটি একে নেই।

এরপর কালো রং দিয়ে আমি ফুলদানির সাইড এ রং করি এবং ফুলদানির গায়ে থাকা ফুলটিকেও সেপ দিয়ে নেই যাতে ফুলদানিটি দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়। এভাবে আমি আমার আর টি সম্পূ্ন্ন করি।

তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আমার আর্ট টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল।

Banner_Annivr2.png

Banner_New.png

hr>

photo_2021-06-30_13-14-56.jpg

9875a14b-ad7e-4398-835f-e363c1c0e168 (1).jpeg

আমি তাইয়্যেবা সরকার শ্যামা। আমি বাঙ্গালী। বাঙ্গালী হিসেবে আমি গর্ব বোধ করি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি ঘুরতে ভালোবাসি। সময় পেলে পরিবার ও বন্ধুদের সাথে ঘুরি। আমি ছবি আঁকতে এবং নতুন কিছু তৈরি করতে ভালোবাসি। বই পড়তেও ভালো লাগে। এছাড়াও আমি অন্যের মতামতকে সম্মান করি। নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পছন্দ করি। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করি এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করি।সাংস্কৃতিক বিষয় গুলো আমার ভালো লাগে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:নিজ হাতে আঁকা ছবি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ....

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ্,আপু বেশ সুন্দর এঁকেছেন তো।আমার ও আঁকতে বেশ ভালোই লাগে,যদিও আমি তেমন একটা পারি না।আপনার আঁকা ফুলদানি এবং ফুল বেশ ভালোই হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনিও চেষ্টা করবেন তাহলে সুন্দর ছবি আর্ট করতে পারবেন। আসলে ছবি আঁকাটা এমন কোন কঠিন কাজ নয়। নিয়মিত ছোট ছোট আর্ট করার মাধ্যমে আপনিও সুন্দর ছবি আঁকতে করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার দৃশংকর করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার চিত্র অংকনটা। যেখানে ফুলদানির মধ্যে ছিল দারুন দারুন ফুল। আপনার চিত্র অংকনের ধরনটা ছিল অসাধারণ যা ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনারা চিত্র অংকন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার জন্য। আমি আগামীতে যেন আরো সুন্দর কিছু উপহার দিতে পারি আপনাদের।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জল রং দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি অঙ্কন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন বেশ ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টের প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমি আর্ট করতে ভালোবাসি। তাই আপনাদের সামনে আমার আর্ট গুলো তুলে ধরি, জানিনা কতটুকু ভালো লাগে আপনাদের তবে আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে আরও সুন্দর কিছু উপস্থাপন করতে পারি। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার জল রং দিয়ে আঁকা ফুল সহ ফুলদানি। আমিও পছন্দ করি বিভিন্ন মাধ্যমে আঁকতে। অনেকদিন অভ্যাস না থাকায় আঁকা তেমন ভালো হয় না। তবু চেস্টা করি। আপনার অংকনটিও বেশ সুন্দর হয়েছে। আমার বেশ ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। ব্যস্ত জীবনে এই ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করা অনেক মুশকিল হয়ে পড়েছে। আর্টের ক্ষেত্রে নিয়মিত চেষ্টা করাটা জরুরী। দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার হাতে আঁকা ফুল এবং ফুলদানির ছবি খুবই সুন্দর হয়েছে। আপনি সুন্দর করে রংয়ের ব্যবহার করেছেন। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন ভাবে এই চিত্রটি আর্ট করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে,সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জল রং দিয়ে যে কোন কিছু পেইন্টিং করলে দেখতে আমার কাছে খুব সুন্দর লাগে। আমিও মাঝে মাঝে জল রং দিয়ে পেইন্টিং করে থাকি‌। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে জল রং দিয়ে টবসহ ফুলের পেইন্টিং করেছেন । বেশ খুবই দুর্দান্ত হয়েছে পেইন্টিং ।এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

চমৎকার ছিল আপু আপনার তৈরি করা ফুলসহ ফুলদানির আর্ট। আপনি জল রং দিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করলেন। এই ধরনের আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু প্রতিনিয়ত শেয়ার করবেন। দেখতে আমাদের অনেক ভালো লাগে আপু আর্ট।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। আমরা জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করবো আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করার।

 3 years ago 

অনেক সুন্দর একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলদানির মধ্যে দেখছি আপনি একই সাথে অনেক ধরনের ফুল অঙ্কন করে দিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার অংকন করা চিত্রটি দেখে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38