টেংরা আলু রেসিপি❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো টেংরা মাছ ও আলুর রেসিপি । আশা করছি আপনাদের ভালো লাগবে। টেংরা মাছ অনেক সুস্বাদু ও পুষ্টিকর এক মাছ।ভীষণ ভালোবাসে আমার মেয়ে এই টেংরা মাছ খেতে।আলু দিয়ে তরকারি করলে অনেক পছন্দ করে সে তাই আমার মেয়ে যা খেতে ভালোবাসে তাই রান্না করি।আজকেও মেয়ের পছন্দের খাবার রান্না করলাম।

PhotoCollage_1752848827367.jpg

PhotoCollage_1752848574596.jpg

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20250718_155648.png

টেংরা মাছ
আলু সিদ্ধ
পেঁয়াজ কুচি
আদা বাটা
জিরা বাটা
মরিচের গুড়া
হলুদের গুড়া
লবন
ভোজ্য তেল

PhotoCollage_1752847381034.jpg

প্রথম ধাপ

প্রথমে টেংরা মাছ কেটে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

IMG_20250718_195545.jpg

দ্বিতীয় ধাপ

এখন লবন হলুদ মেখে নিয়েছি ও তেল গরম করে টেংরা মাছ গুলো ভেজে তুলে নিয়েছি।

PhotoCollage_1752847091273.jpg

তৃতীয় ধাপ

আলু সিদ্ধ করে তা ম্যাস করে নিযেছি।

PhotoCollage_1752847961939.jpg

চতুর্থ ধাপ

এখন কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি ও তাতে একে একে লবন,হলুদ সহ সব বাটা মসলা দিয়েছি এবং ভেজে নিয়েছি।

PhotoCollage_1752848086168.jpg

পঞ্চম ধাপ

এখন আগে থেকে ম্যাস করে রাখা আলু গুলো দিয়েছি ও নারাচারা করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1752848177794.jpg

ষষ্ঠ ধাপ

এখন পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি।

PhotoCollage_1752848257760.jpg

সপ্তম ধাপ

ভেজে রাখা টেংরা মাছ গুলো দিয়েছি ও ঢাকা দিয়েছি রান্না করে নিয়েছি হয়ে গেলে নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1752848356908.jpg

পরিবেশের জন্য তৈরি

PhotoCollage_1752848574596.jpg

PhotoCollage_1752848827367.jpg

IMG_20250718_202108.jpg
এই ছিলে আমার আজকের মজাদার সুস্বাদু রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250717_142445.jpg

IMG_20250629_150913.png

Sort:  
 last year 

আসলে টেংরা মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধাপে ধাপে রেসিপি এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো।

 last year 

টেংরা আলু এভাবে কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে খুবই ভালো হয়েছিল। অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন।

 last year 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে টেংরা আলু রেসিপি শেয়ার করেছেন।টেংরা আলুর কম্বিনেশনটা অসাধারণ! টেংরা মাছের নরম টেক্সচার আর আলুর মিষ্টি স্বাদ একসাথে কি মেলোডি তৈরি করে—অবশ্যই ট্রাই করতে হবে।আমার দাদুও টেংরা আলু এইভাবে বানাতেন! আপনার রেসিপি দেখে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আজই বাসায় বানানোর চেষ্টা করব।

 last year 

এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলিয়ে থাকা যায় না। আপনি তো লোভ লাগিয়ে দিলেন মজাদার একটা রেসিপি দেখিয়ে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। মনে তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন। দেখে খুব ভালো লাগলো রেসিপিটা।

 last year 

এত লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।

 last year 

আজকে আপনি টেংরা মাছ এবং আলু দিয়ে মজার রেসিপি করেছেন। তবে টেংরা মাছ খেতে খুব মজা লাগে। আর এ ধরনের রেসিপি দিয়ে গরম ভাত গরম রুটি খেতে বেশ মজা লাগে। আর আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাই হয়েছে। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39