অসুস্থতা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো আমার অসুস্থতা নিয়ে কিছু কথা।

InShot_20240210_174516815.jpg

কিছু দিন আগে মেয়ের অসুস্থ ও ডাক্তার দেখানো নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম।মেয়ের পিছনে রাতদিন অক্লান্ত পরিশ্রমের কারণে এখন আমি অসুস্থ হয়ে গেছি।আসলে সুস্থতা যে সৃষ্টিকর্তার কতোটা আশির্বাদ তা অসুস্থ হলেই বোঝা যায়।মেয়েকে রাত জেগে জেগে মাথায় জলপট্টি ঔষধ খাওয়ানো বার বার জ্বর মেপে দেখা এসব করতে গিয়ে নিজের ঠান্ডা লেগে গেছে। ছোটদের অসুস্থতার পর বিশেষ পরিচর্যা দরকার কিন্তুু মেয়ে সুস্থ হতে না হতেই আমি অসুস্থ হয়ে গেছি।

মেয়ে আমার খেলায় রাখছে।মাথা টিপে দেয়া,বিছানা গুছিয়ে দেয়া,আমার জন্য খাবার আনা সব করছে।আমার জ্বর তিনদিন পরেই নেমে গেছে কিন্তুু এতোটা বাজে ভাবে সর্দি লেগেছে যে নিশ্বাস নিতে কষ্ট হয়েছিল। নাক বন্ধ হয়ে গিয়েছিলো।বুক ভর্তি সর্দি।প্রথম প্রথম ডাক্তারকে ফোনে বলতাম এবং ওনি যা যা ঔষধ লিখতেন সেসব খেতাম কিন্তুু কিচ্ছুতেই কিছু আরাম বুঝিনি।কাশি দিতে দিতে গলা চিরে রক্তবের হয়ে আসে।ডাক্তার কে ফোন দিয়ে বিস্তারিত বলাতে ওনি বল্লেন গিয়ে দেখতে হবে বুকে কফ জমেছে কিনা।আমি বল্লাম আপনি ফ্রী হলেই চলে আসুন।এই ডাক্তার কমিউনিটি হেল্থ অফিসার তাই ব্যাস্ত থাকে কিছুটা।পরে সন্ধ্যার পর এসে প্রসারও চেকাপ করে প্রেসক্রিপশন করে দিলেন।

ওনাকে ঔষধ নিয়ে আসতে বলেছিলাম তাই ঔষধ নিয়ে এসেছিলো কিন্তুু কিচ্ছু ঔষধ বারতি দিয়েছেন সেগুলো কিনে আনা হয়েছিল পরবর্তীতে।কোনদিন আমি এতোটা অসুস্থ হইনি।আমার অনেক বড়ো বড়ো অপারেশন হয়েছে কিন্তুু একটুও কাহিল হইনি। ডাক্তার অবাক হতেন রুগী দেখে।অপারেশন রুগী হয়েও কারো সাহায্য ছারা আমি আমার প্রয়োজনীয় সব কাজ করতাম।ওয়াস রুম যেতাম একা একা।কিন্তুু এবার ঠান্ডা লেগেই আমার অবস্থা এতোটা করুন আমি নিজেই অবাক।সারারাত ঘুমাতে পারতাম না এবং এতো বাজে কাশি যে মেয়ে কি করে ঘুমায় এটা ভাবি মনে মনে যদিও বা কাশি এখনো আছে এবং ঘুম হয় না এখনো কিন্তুু সর্দি কমে গেছে বলে রক্ষা। পোস্ট লিখতে পারতাম না সবার সাথে যে একটু আড্ডা দেব সেটাও ভালো লাগতো না।এখনো আমি পুরাপুরি সুস্থ নই। সবাই আমার জন্য একটু আশির্বাদও দোয়া করবেন যাতে করে তারাতাড়ি একদমই পুরাপুরি সুস্থ হয়ে আবারও আপনাদের সাথে সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে পারি।
আজ এপর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
 2 years ago 

আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি।আপনি খুব তারাতারি আমাদের মাঝে সুস্থ হয়ে আসবেন।আসলে আপু অসুস্থ মানুকে সেবা করলে যে অসুস্থ হতে হয় তা আমরা অনেক উপলদ্ধি
করেছি। যাই হোক আপনার মেয়ে সুস্থ আছে শুকরিয়া।আমি দোয়া করি।আপনিও খুব তারাতারি সুস্থ হয়ে আমাদের মাঝে পোস্ট করবেন আর আপনাকেতো আমি আড্ডায় খুজে বেরাই। দোয়া করি আপু আপনি খুব শ্রীঘই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ্।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।জেনে ভীষণ ভালো লাগলো আপনি আড্ডায় আমাকে খুঁজেন।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এমনটা আমার সাথে প্রত্যেকবারই হয়। যখনই আমার বাবু অসুস্থ হয় তার সাথে সাথে আমিও অসুস্থ হয়ে পড়ি।দ্রুত আপনার সুস্থতা কামনা করছি আপু। বেশ খারাপ লাগলো আপনার অসুস্থতার কথা শুনে।

 2 years ago 

মায়ের অসুস্থতায় বাচ্চাদের আরো কষ্ট বেড়ে যায়।ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

ইদানিং ঠান্ডা সর্দি গুলো কেমন যেন যার হচ্ছে সে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। আপনার মেয়ে অসুস্থ অবস্থায় থেকে উঠে তো আপনার বেশ সেবা-যত্ন করছে। শরীর খারাপ থাকলে কোন কিছু করে ভালো লাগেনা। দোয়া করি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

 2 years ago 

ইদানিং সর্দি-জ্বর বেশি বাজে ভাবে মানুষকে কাহিল করে ফেলে।ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38