সবজি চচ্চড়ি❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো সবজি চচ্চড়ি রেসিপি ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240505_100934.jpg

আমরা সাধারণত ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেয়ে থাকি।ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ মজা। অনেক সময় মাছ ছারা চচ্চড়িও কিন্তুু মন্দ হয় না। আজ আপনাদের সাথে শেয়ার করবো মাছ ছারা শুধুই সবজি চচ্চড়ি।
আমার যে কোন চচ্চড়ি খেতে খুব ভালো লাগে হোক তা ছোট মাছের চচ্চড়ি কিংবা এমনি সবজি চচ্চড়ি।
তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন।

IMG_20240428_114531.png

১.বেগুন
২.আলু
৩.ঝিঙ্গা
৪.পটল
৫.পুঁইশাক
৬.মুলা
৭.কাঁচামরিচ
৮.লবন
৯.হলুদ
১০.ভোজ্য তেল

PhotoCollage_1714881976488.jpg

প্রথম ধাপ

প্রথমে চুলায় কড়াই বসিয়েছি ও তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম তেলে পাঁচফোড়ন ফোঁড়ন দিয়েছি।

IMG20240504124542.jpg

দ্বিতীয় ধাপ

পাঁচফোড়নে পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে বাদামী করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1714883469018.jpg

তৃতীয় ধাপ

এখন ভাজা পেঁয়াজে সবজি গুলো দিয়েছি ও লবন হলুদ দিয়ে নারাচারা করে নিয়েছি।

PhotoCollage_1714890351578.jpg

চতুর্থ ধাপ

এখন লবন হলুদ দিয়ে মিশিয়ে নেয়া সবজি গুলোতে পুঁইশাক দিয়েছিও নারাচারা করেছি।

PhotoCollage_1714890506714.jpg

পঞ্চম ধাপ

সবজি গুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ মতো জল দিয়ে হাই হিটে জ্বাল করে নিয়েছি ও নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1714916864610.jpg

পরিবেশ

IMG_20240505_195941.jpg

IMG_20240505_200040.jpg

IMG_20240505_195941.jpg
এই ছিলো আমার আজকের মজাদার সবজি চচ্চড়ি রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি।
আমারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240428_114549.jpg

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন আপু , আমরা অনেক সময় সবজি দিয়ে মাছ চচ্চড়ি খেয়ে থাকি তবে শুধু সবজি চচ্চড়ি খাওয়া হয় না। আপনি আমাদের মাঝে সবজি চচ্চড়ি রেসিপিটা অনেক ইউনিকভাবে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

মাছ ছারা সবজি চচ্চড়ি মাঝে মধ্যে কিন্তুু বেশ ভালোই লাগে।

 2 years ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন আপু। আপনার রেসিপি তৈরি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি দেখে খুবই খেতে ইচ্ছা করছে। রেসিপির পরিবেশন ভালো লেগেছে। আসলে এই রেসিপিগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর পুষ্টিগুনে ভরপুর ছিল আপনার এই রেসিপিটি।

 2 years ago 

ঠিক বলেছেন আমাদের শরীরের জন্য উপকারী এই সবজি রেসিপিটি।

 2 years ago 

সবজি আমাদের শরীরের জন্যে খুবই উপকারী একটি রেসিপি।বিশেষ করে শাক অনেক বেশি উপকারী।মাছ ছাড়াও কিন্তু শুধু সবজি রেসিপি ও খেতে কিন্তু মজাই লাগে।যাইহোক আপনি কিন্তু মাছ ছাড়াই খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।পুঁইশাক আমার প্রিয় একটি সবজি।সব মিলে আপনার ঝরঝরে রেসিপিটা অসাধারণ হয়েছে আপু।দেখে বেশ ভালই লাগলো।আশা করি আগামীতে আপনার থেকে আরো মজাদার সব রেসিপি দেখতে পারবো।

 2 years ago 

পুঁইশাক আমারও অনেক পছন্দের। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। আপনার এ চমৎকার রেসিপি তৈরি করতে দেখে বেশ ভালো লাগলো আমার। অসাধারণ হয়েছে আপু আপনার রেসিপি তৈরি করাটা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতিদিন মাছ খেয়ে খেয়ে মাছের উপর কেমন একটা অরুচি হয়ে গেছে আপু। আপনার আজকের পোস্ট দেখে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে এমন ভাবে অনেকগুলো সবজি একত্রে চচ্চড়ি করে রান্না করে খেয়ে দেখব। আপনার তৈরি করা রেসিপিটি দেখে তো মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল। রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 2 years ago 

এভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি কখনো রান্না করে খাওয়া হয়নি। সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনার রেসিপিটা দেখে ভীষণ লোভনীয় লাগছে। তৈরি করার প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। মাছ ছাড়াই দারুন একটা রেসিপি তৈরি করলেন। পুঁইশাক আমার বেশ পছন্দের একটা শাক। ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারো একই অবস্থা আপু মাছ আর খেতে মন চায় না মন তাই এভাবে সবজি চচ্চড়ি করেছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টের সবজি চচ্চড়ি রেসিপিটি পড়ে খুবই মুগ্ধ হলাম। আপনি যেভাবে প্রতিটি ধাপ সহজ ও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, তা যে কাউকে রান্না করতে উৎসাহিত করবে। এই ধরনের সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার রেসিপি অনুসরণ করে নিশ্চয়ই একটি সুন্দর ভোজনের অভিজ্ঞতা হবে। আশা করি আপনি এমন আরও অনেক রেসিপি নিয়ে আসবেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আমার সবজি চচ্চড়ি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আপনার রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে কালারটা। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

সবজির রেসিপি গুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা সবজি চচ্চড়ি রেসিপি টি খুবই লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও যে কোন ধরনের সবজি রেসিপ খেতে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38