মজাদার মাছের রেসিপি
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন হলো নিয়মিত পোস্ট করতে পারি নাই। আসলে কিছু দিন অনেক বিজি ছিলাম ব্যক্তিগত কাজ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে মজাদার মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলেন শুরু করা যাক,

↓↓↓
প্রয়োজনীয় উপকরণ সমূহ

| উপাদান | পরিমাণ |
| পাঙ্গাশ মাছ | চার পিচ |
| আলু | মাঝারি ধরনের ৫/৬ টি |
| পেঁয়াজ | তিন টি |
| হলুদ গুঁড়া | হাঁপ চা চামচ |
| মরিচ গুঁড়া | দুই চা চামচ |
| জিরা | অল্প পরিমান |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণ মতো |

| প্রথমে হালকা পরিমান হলুদ ও সামান্য পরিমান লবন দিয়ে মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। |

| প্রথমে ভাজা মাছগুলো অন্য পাত্রে তুলে রাখছি। এর পর র্পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিচ্ছি। |

| এইবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুড়ো হলুদের গুড়ো সহ সকল প্রয়জোনীয় মসলা। এর পর এগুলো ভালো ভাবে কষিয়ে নিচ্ছি। |


| এবার উঠিয়ে রাখা মাছগুলো কষিয়ে নেওয়া মসলাতে দিয়ে দিচ্ছি এবং ভালো ভাবে মাছ সহ ভুনা কিরে নিচ্ছি। তার পর মসলা বাদে আবার মাছগুলো তুলে রেখছি |
| ধাপঃ৫ |
| এবার মাছ তুলে রাখার পর অবশিষ্ট মসলাতে আলুর কুচিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। |


| এবার পরিমান মতো ঝোল দিয়ে দিচ্ছি। এবং চুলের আচ বাড়িয়ে দিচ্ছি। |


| এবার ঝোল ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দিচ্ছি৷ এবং কিছুক্ষন পর তরকারি নামিয়ে ফেলছি। |

| এবার রান্না করা তরকারির সাথে সেলফি তুলে নিচ্ছি। |
ওয়াও অসাধারণ একটি আলু মাছে মাছালা তৈরি করেছেন। আমার দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। আমার তো মুখে প্রায় পানি চলে আসলো। ভাইয়া তোমার প্রক্রিয়া ধাপ গুলো দেখে আমি নিজের তৈরি করতে পারবো আমি মনে করি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ।
পাংগাস মাছ আর আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করলেন আপনি। এমনিতেই পাংকাস মাছ কাটা না থাকার কারণে খেতে অনেক সুস্বাদু লাগে। আমার তো ভীষণ পছন্দের এই পাংকাস মাছ। তেমনি আপনার রেসিপি টা দেখে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এতো সুস্বাদু সুস্বাদু রেসিপি দেখলে আর লোভ সামলিয়ে থাকার যায়না 😋😋 আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি দারুন ভাবে তৈরি করেছেন আপনার মাছ আলু মাসালা রেসিপি টি। আপনার মাছ আলু মাসালা রেসিপি তৈরীর উপকরণ গুলো খুব সুন্দর করে দিয়েছেন এবং প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পাংগাস মাছ কখনো এভাবে আলু দিয়ে রান্না করে খাওয়া হয় নি ভাইয়া। আপনার রেসিপি টি দেখে মনে হচ্ছে এর পর এভাবে রান্না করে খেতে হবে। খুবই লোভনীয় লাগছে ভাইয়া আপনার রেসিপি টি। ধন্যবাদ।
পাংগাস মাছ দিয়ে আলু এই রেসিপিটি অনেক ভালো হয়েছে। আপনি দারুন ভাবে রান্নাটি উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপ বেশ ভালোভাবে গুছিয়ে লিখেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।
ওয়াও ভাই আপনার তৈরি করা মাছ আলুর রেসিপি টি দেখে লোভ সামলাতে পারছিনা ,রেসিপিটা দেখামাত্রই আমার খিদে যেন আরো বেড়ে গেল 😋🤗। আপনি রেসিপিটি আমাদের মাঝে খুবই সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করেছেন । শীতকালে এমন রেসিপি খেতে আসলেই মজাদার লাগে। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার । জন্য আপনার জন্য শুভকামনা রইল।